- - -

কক্সবাজারে যৌথ অভিযানে বায়েজিদ থানার হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

img 20261007 wa0086
Print News

কক্সবাজারে যৌথ অভিযানে বায়েজিদ থানার হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

 

কক্সবাজারে যৌথ অভিযানে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার আলোচিত কামরুল হত্যা মামলার ১ নম্বর এজাহারনামীয় পলাতক আসামি মো. কামালকে (২২) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫ ও এসআরবি-৭।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাত আনুমানিক ৭টা ১৫ মিনিটে কক্সবাজার সদর মডেল থানাধীন লিংক রোড মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি-১৫-এর সিপিএসসি ও এসআরবি-৭-এর সিপিসি-৩-এর যৌথ অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লিংক রোড মোড় এলাকা থেকে মো. কামালকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত কামাল চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার ডোবারপাড় জামতলা এলাকার সালাম সাহেবের কলোনির বাসিন্দা মোরাদের ছেলে। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, তিনি বায়েজিদ বোস্তামী থানার কামরুল হত্যা মামলার প্রধান পলাতক আসামি। ঘটনার পর গ্রেপ্তার এড়াতে তিনি কক্সবাজারে আত্মগোপনে ছিলেন।

পরে গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa