- - -

পাঁচবিবিতে সার কারসাজির চাঞ্চল্যকর চিত্র: কৃষক দল নেতা রমজান আলীর বাড়ি থেকে ৭৬ বস্তা মজুদকৃত সার জব্দ

img 20261007 wa0044
Print News

পাঁচবিবিতে সার কারসাজির চাঞ্চল্যকর চিত্র: কৃষক দল নেতা রমজান আলীর বাড়ি থেকে ৭৬ বস্তা মজুদকৃত সার জব্দ

জয়পুরহাটের পাঁচবিবিতে কৃষকদের বঞ্চিত করে সারের কৃত্রিম সংকট তৈরির এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে আওলাই ইউনিয়নের শিরতা গ্রামের বাসিন্দা ও স্থানীয় ওয়ার্ড কৃষক দল নেতা রমজান আলীর বসতবাড়ি থেকে অবৈধভাবে মজুদ করা ৭৬ বস্তা সার জব্দ করা হয়েছে।

​স্থানীয় সূত্র ও প্রশাসন সূত্রে জানা গেছে, সাধারণ কৃষকদের জন্য বরাদ্দকৃত এসব সার মূলত বাজারে কৃত্রিম সংকট তৈরি করে পরবর্তীতে চড়া দামে বিক্রি করার উদ্দেশ্যে রমজান আলীর বাড়িতে অবৈধভাবে লুকিয়ে রাখা হয়েছিল। অভিযানে গোপন সংবাদের সত্যানুসন্ধান শেষে পাঁচবিবি উপজেলা প্রশাসন ও এনএসআই যৌথভাবে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে সারগুলো উদ্ধার ও জব্দ করে।

​আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে অবৈধ মজুদের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রমজান আলীকে নগদ অর্থ জরিমানা করা হয় এবং উদ্ধারকৃত সারগুলো প্রশাসনিক জিম্মায় নেওয়া হয়। স্থানীয় সাধারণ কৃষকদের ভোগান্তি কমাতে জব্দকৃত এই সারগুলো নির্ধারিত নিয়মে ন্যায্য মূল্যে প্রকৃত কৃষকদের মাঝে বিতরণ করা হবে বলে প্রশাসন নিশ্চিত করেছে। এই যৌথ অভিযানের খবর ছড়িয়ে পড়ার পর পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa