- - -

ভারতের গুজরাটে দাঁড়িয়ে থাকা ট্রেলারের পিছনে গাড়ির ধাক্কা, নিহত ৭

img 20261007 wa0017
Print News

ভারতের গুজরাটে দাঁড়িয়ে থাকা ট্রেলারের পিছনে গাড়ির ধাক্কা, নিহত ৭

 

ভারতের গুজরাটে মর্মান্তিক পথ দুর্ঘটনা। হাইওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রেলারের পিছনে ধাক্কা মারে গাড়ি। মঙ্গলবার (৬ অক্টোবর ) গুজরাটের ভাবনগর জেলার ওই ঘটনায় মৃত্যু হয়েছে  ৭ জনের। পুলিশ জানিয়েছে, ভাবনগর থেকে আলাংয়ের দিকে যাচ্ছিলেন গাড়িতে থাকা লোকজন। সেখানকার একটি জাহাজ নির্মাণ কারখানায় কাজ করতেন গাড়িতে থাকা লোকজন বলে জানিয়েছেন ভাবনগরের পুলিশ সুপার নীতেশ পান্ডে। পুলিশ সূত্রে খবর, এদিন এই দুর্ঘটনা ঘটে ভাবনগর- সোমনাথ ন্যাশনাল হাইওয়েতে, ভাবনগর থানার তালাজা এলাকার ট্রাপাজ গ্রামের কাছে। সেখানে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল একটি পণ্যবোঝাই ট্রেলার। সার্ভিস রোডে থাকা ট্রেলারে পিছনে ধাক্কা মারে দ্রুত গতিতে আসা একটি গাড়ি। পুলিশ জানিয়েছে, আলং থানা এলাকায়, মঙ্গলবার (৬ অক্টোবর ) সকাল ১০ টায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৬ জনের। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও একজন। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, গাড়িটি দ্রুতগতিতে থাকার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। কি কারণে এই দুর্ঘটনা তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa