- - -

গুয়াহাটির পল্টন বাজারের হোটেল ভিন্টেজ থেকে ৫ বাংলাদেশি গ্রেফতার 

img 20261007 wa0036
Print News

গুয়াহাটির পল্টন বাজারের হোটেল ভিন্টেজ থেকে ৫ বাংলাদেশি গ্রেফতার 

 

ফের আসামরাজ্যের গুয়াহাটি মহানগরের হোটেল থেকে ৫ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল পুলিশ। জানা গেছে, বুধবার (৭ অক্টোবর ) ভোর রাতে গুয়াহাটির পল্টন বাজার ও তার আশেপাশের বেশ কয়েকটি হোটেলে গুয়াহাটি পুলিশ অবৈধ বিদেশি নাগরিকদের বিরুদ্ধে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এই তল্লাশি চলাকালীন হোটেল ভিন্টেজ থেকে ওই ৫ জনকে আটক করা হয়। আটককৃতদের বর্তমানে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ভারতে তাদের প্রবেশের উদ্দেশ্য ও নথিপত্র যাচাই করা হচ্ছে। এই ঘটনার পর আসামে অবৈধভাবে বসবাসকারী অন্যান্য সন্দেহভাজন নাগরিকদের খুঁজে বের করতে গুয়াহাটি পুলিশ শহরের বিভিন্নস্থানে অনুসন্ধান ও নজরদারি আরও জোরদার করেছে। ঘটনার তদন্তে হোটেল ভিন্টেজের মালিককেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। কিভাবে ওই ব্যক্তিরা গুয়াহাটিতে এসে হোটেলে ছিলেন এবং তাঁদের সঙ্গে আর কারও যোগাযোগ রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa