
আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা
বগুড়ার আদমদীঘিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তররের মাদকবিরোধী অভিযানে গাঁজা-চোলাই মদসহ আটক পাঁচ জনকে জেল ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার (০৬ অক্টোবর) বিকেলে আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাঁচ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও প্রত্যেককে ১০০টাকা করে অর্থদন্ড করেন। দন্ডপ্রাপ্তরা হলো- আদমদীঘি উপজেলার চা-বাগান এলাকার রাম রতনের ছেলে শ্রী লাল (৫৬), সান্দিড়া গ্রামের রহমান আলীর ছেলে রাজু (৫০), বশিপুর সরদারপাড়া গ্রামের আয়েজ উদ্দিনের ছেলে নিজাম উদ্দিন (৫৫), আক্কেলপুর উপজেলার রায়নগর গ্রামের আলতাব আলীর ছেলে আরাফাত (২৬) একই উপজেলার কাশিড়া গ্রামের বাবু মন্ডলের ছেলে ছালাম (৩২)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগমের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার ‘খ’ সার্কেলের ্একটি টিম আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে উল্লেখিত পাঁচ মাদক কারবারিকে ৩০০গ্রাম গাঁজা ও ৪লিটার চোলাই মদ-সহ আটক করে। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগম আটক পাঁচ জনের মধ্যে তিন জনকে দুই মাসের এবং দুই জনকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও প্রত্যেককে ১০০টাকা করে জরিমানার আদেশ দেন। ওই দিন সন্ধ্যায় দন্ডপ্রাপ্তদের জেল হাজতে পাঠানো হয়েছে।
#
তারিখ : ০৭-১০-২০২৬
![]()









