- - -

পুটিয়া ইউনিয়নে ডেঙ্গু প্রতিরোধে ১০ হাজার সচেতনতা লিফলেট বিতরণ

img 20261006 wa0097
Print News

🚨 পুটিয়া ইউনিয়নে ডেঙ্গু প্রতিরোধে ১০ হাজার সচেতনতা লিফলেট বিতরণ

 

নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১০ হাজার সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। একই সঙ্গে আরও ১০ হাজার লিফলেট বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) পুটিয়া ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদীর স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপসচিব) মোঃ সফি উল্লাহ।

সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আঙিনা ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিকল্প নেই। মসজিদের ইমাম, শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষের সম্মিলিত সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

পুটিয়া ইউনিয়ন পরিষদের সচিব আলতাফ হোসেন জানান, ইউনিয়নের প্রতিটি মসজিদ, মাদ্রাসা, স্কুল-কলেজ, হাট-বাজার, দোকানপাট, চা-স্টল ও লোকালয়ে লিফলেটগুলো বিতরণ করা হচ্ছে।

অনুষ্ঠান শেষে বৃক্ষরোপণ, উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সচেতন হোন—পরিষ্কার রাখুন পরিবেশ, প্রতিরোধ করুন ডেঙ্গু।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa