- - -

চকবাজারে অবৈধ দখলের বিরুদ্ধে মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এর অভিযান

img 20261006 wa0065
Print News

চকবাজারে অবৈধ দখলের বিরুদ্ধে মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এর অভিযান

ফুটপাত দখলমুক্ত, অবৈধ স্থাপনা-বিলবোর্ড-ব্যানার-ফেস্টুন অপসারণ; সড়কে অবৈধ পার্কিংয়ে জরিমানা

নগরীর চকবাজার এলাকায় ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা, দোকানপাট, বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

অভিযানকালে ফুটপাত দখল করে নির্মিত বিভিন্ন অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়। একই সঙ্গে সড়ক ও জনসাধারণের চলাচলের পথে স্থাপিত অবৈধ বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন অপসারণ করা হয়। এতে দীর্ঘদিন ধরে দখলে থাকা ফুটপাত ও চলাচলের পথ অনেকটা উন্মুক্ত হয়ে আসে।

এ সময় সড়কের ওপর অবৈধভাবে গাড়ি পার্কিং করে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় সংশ্লিষ্ট যানবাহনের বিরুদ্ধে জরিমানা করা হয়।

অভিযান চলাকালে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “চট্টগ্রাম নগরীর সড়ক, ফুটপাত ও জনসাধারণের চলাচলের জায়গা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অবৈধ দখলে থাকতে দেওয়া হবে না। নাগরিকদের চলাচলের অধিকার নিশ্চিত করতে অবৈধ দখল উচ্ছেদে সিটি কর্পোরেশন কঠোর অবস্থানে রয়েছে।”

তিনি বলেন, “ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা, সড়কে অবৈধভাবে গাড়ি পার্কিং কিংবা যত্রতত্র ব্যানার-ফেস্টুন ও বিলবোর্ড স্থাপনের মাধ্যমে নগরীর সৌন্দর্য নষ্ট ও জনদুর্ভোগ সৃষ্টি করা হলে কাউকেই ছাড় দেওয়া হবে না। নগরীর শৃঙ্খলা, সৌন্দর্য ও নাগরিকবান্ধব পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।”

মেয়র আরও বলেন, “চট্টগ্রামকে একটি পরিচ্ছন্ন, সুন্দর, নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ নগরী হিসেবে গড়ে তুলতে প্রশাসনিক অভিযান যেমন চলবে, তেমনি নগরবাসীকেও আইন ও নাগরিক দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে।”

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa