- - -

মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ আটক ২

img 20261121 wa0225
Print News

মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ আটক ২

 

কক্সবাজারের মহেশখালীতে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে দুটি দেশীয় একনলা বন্দুকসহ দুজনকে আটক করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) রাতে উপজেলার কুতুবজোম সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত শনিবার (২১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কুতুবজোম সংলগ্ন এলাকায় ডাকাতির উদ্দেশ্যে একদল ব্যক্তি অবস্থান করছে বলে জানতে পারে কোস্ট গার্ড। পরে কোস্ট গার্ড স্টেশন মহেশখালী ও কক্সবাজারের সদস্যরা শুক্রবার রাত ১০টার দিকে সেখানে বিশেষ অভিযান চালান।

অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে দুজনকে আটক করা হয়। পরে তাঁদের গোপন আস্তানায় তল্লাশি চালিয়ে দুটি দেশীয় একনলা বন্দুক উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। উপকূলীয় এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা এবং ডাকাতি ও জলদস্যুতা দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa