- - -

শায়েস্তাগঞ্জে মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

img 20261121 wa0364~2
Print News

শায়েস্তাগঞ্জে মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

 

হবিগঞ্জ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) সকালে শায়েস্তাগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামির নাম সুমন মিয়া (৩৮)। তিনি শায়েস্তাগঞ্জ উপজেলার সাবাসপুর গ্রামের আ. হামিদের ছেলে এবং বর্তমানে পূর্ব লেঞ্জাপাড়ার হিজড়া পট্রি এলাকায় বসবাস করছেন।
পুলিশ সূত্র জানায়, সুমন মিয়ার বিরুদ্ধে ২০১৯ সালের ৭ এপ্রিল দায়ের হওয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় দুই বছরের সাজা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার শায়েস্তাগঞ্জ থানার আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। শায়েস্তাগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল কালাম জানান , গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে শনিবার দুপুরে পুলিশ স্কটের মাধ্যমে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে সোপর্দ করা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa