- - -

তেলিয়াপাড়া চা বাগানে ৮ বছরেও মেলেনি শ্রমের পাওনা ; ন্যায়বিচারের দাবি ভুক্তভোগীদের

img 20261121 wa0231
Print News

তেলিয়াপাড়া চা বাগানে ৮ বছরেও মেলেনি শ্রমের পাওনা ; ন্যায়বিচারের দাবি ভুক্তভোগীদের

 

ঘাম ঝরানো কঠোর পরিশ্রমের পরও দীর্ঘ আট বছর ধরে মেলেনি শ্রমের পাওনা টাকা। হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানে মাটি খননের কাজ করে ২ লাখ ৬৮ হাজার ৯০০ টাকা পাওনা থাকার অভিযোগ তুলেছেন কয়েকজন শ্রমিক। দীর্ঘদিন ধরে বাগান কর্তৃপক্ষের কাছে ঘুরেও পাওনা টাকা না পেয়ে অবশেষে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন ভুক্তভোগীরা। তবে প্রশাসনের কাছে আবেদন করেও এখন পর্যন্ত কাঙ্ক্ষিত প্রতিকার পাননি বলে অভিযোগ তাঁদের।
অভিযোগকারী রফিকুল ইসলাম জানান, প্রায় আট বছর আগে তেলিয়াপাড়া চা বাগানের বিভিন্ন স্থানে তাঁদের দিয়ে মাটি খননের কাজ করানো হয়। কাজ শেষে তাঁদের মোট ২ লাখ ৬৮ হাজার ৯০০ টাকা পরিশোধ করার কথা থাকলেও আজ পর্যন্ত সেই টাকা বুঝিয়ে দেওয়া হয়নি।
তিনি আরও জানান, পাওনা টাকা আদায়ের জন্য বহুবার চা বাগানের অফিসে গিয়েছেন তাঁরা। প্রতিবারই টাকা পরিশোধের আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কোনো অর্থ পাননি। এতে দীর্ঘদিন ধরে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ভুক্তভোগী শ্রমিকরা।
রফিকুল ইসলামের দাবি, এ বিষয়ে ন্যায়বিচারের আশায় ১৭ আগস্ট ২০২৫ ইং তারিখে জেলা প্রশাসকের কাছে এবং ১০ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করা হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, উপজেলা প্রশাসন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দুইবার নোটিশ দিয়ে অফিসে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হলেও তাঁরা উপস্থিত হননি। তবে অভিযোগকারী রফিকুল ইসলাম সাক্ষীদের নিয়ে নির্ধারিত সময়ে উপস্থিত ছিলেন বলে দাবি করেন।
অভিযোগকারী আরও জানান, তৎকালীন চা বাগান ব্যবস্থাপক ছিলেন রফিকুল ইসলাম, যিনি বর্তমানে মৌলভীবাজারের শ্রীমঙ্গল এলাকার পাত্রখোলা চা বাগানে কর্মরত রয়েছেন বলে তিনি উল্লেখ করেন। অন্যদিকে, বর্তমান তেলিয়াপাড়া চা বাগানের ব্যবস্থাপক বাহাউদ্দিন লিটন দেওয়ানের কাছেও একাধিকবার পাওনা টাকার বিষয়ে যোগাযোগ করা হয়েছে। কিন্তু বারবার আশ্বাস দেওয়া হলেও এখন পর্যন্ত টাকা পরিশোধ করা হয়নি বলে অভিযোগ তাঁর।
দীর্ঘ আট বছর ধরে শ্রমের ন্যায্য পাওনা না পাওয়ায় চরম হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। তাঁদের প্রশ্ন, একজন সাধারণ শ্রমজীবী মানুষ দিনের পর দিন ঘাম ঝরিয়ে কাজ করার পরও যদি নিজের ন্যায্য মজুরি না পান, তাহলে তাঁর বিচার পাওয়ার জায়গা কোথায়?
ভুক্তভোগী রফিকুল ইসলাম দেশবাসী ও সংশ্লিষ্ট প্রশাসনের কাছে তাঁদের শ্রমের পাওনা ২ লাখ ৬৮ হাজার ৯০০ টাকা দ্রুত আদায় এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে তেলিয়াপাড়া চা বাগানের সাবেক ম্যানেজার রফিকুল ইসলাম সাথে মুঠোফোনে কথা বললে কল রেকর্ডিংয়ে স্বীকার করেন অবশ্যই টাকা পাবেন। বক্তব্য পাওয়া গিয়েছে তা-ও প্রতিবেদনে যুক্ত করা হল।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa