- - -

বাগেরহাটে সশস্ত্র বাহিনী উন্নয়ন ও কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সশস্ত্র বাহিনী দিবস পালন

img 20261121 wa0168
Print News

বাগেরহাটে সশস্ত্র বাহিনী উন্নয়ন ও কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সশস্ত্র বাহিনী দিবস পালন

 

বাগেরহাটে প্রথমবারের মতো অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী উন্নয়ন ও কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

শনিবার (২১ নভেম্বর) সকালে শহরের যদুনাথ স্কুল অ্যান্ড কলেজের সামনে র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে যদুনাথ স্কুল অ্যান্ড কলেজের হলরুমে প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং দুপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমরা প্রত্যাশা করি। তারা প্রশিক্ষিত, দক্ষ ও সুশৃঙ্খল। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। দেশের কল্যাণে আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষক অবসরপ্রাপ্ত নজরুল ইসলাম, উপদেষ্টা ক্যাপ্টেন রেজাউল ইসলাম, সভাপতি ওয়ারেন্ট অফিসার আজিউর রহমান, সাধারণ সম্পাদক সার্জেন্ট আব্দুল জলিল হাওলাদার, উপদেষ্টা সৈয়দ সার্জেন্ট আহসান হাবিব, সহসভাপতি সার্জেন্ট মোতালেব হোসেন, কোষাধ্যক্ষ সার্জেন্ট রাহুল এবং সিনিয়র সহসভাপতি ওয়ারেন্ট অফিসার জাহিদ হোসেনসহ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্যরা।

আয়োজকরা জানান, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী উন্নয়ন ও কল্যাণ ট্রাস্ট মূলত অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের উন্নয়ন ও কল্যাণে কাজ করবে। সদস্যদের পারিবারিক ও সামাজিক বিভিন্ন সমস্যা সমাধানে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কোনো অবসরপ্রাপ্ত সদস্য বিপদগ্রস্ত হলে সম্মিলিত প্রচেষ্টায় তার পাশে দাঁড়ানো এবং প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

তারা আরও জানান, পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও কল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জোরদার করা এবং তাদের সার্বিক কল্যাণ নিশ্চিত করাই এ ট্রাস্টের মূল লক্ষ্য।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa