- - -

শিলিগুড়ির একটি হোটেল থেকে যুবকের দেহ উদ্ধার, এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে

img 20261121 wa0290~2
Print News

শিলিগুড়ির একটি হোটেল থেকে যুবকের দেহ উদ্ধার, এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে

 

২১শে নভেম্বর শনিবার, শিলিগুড়ির একটি হোটেল থেকে ইসলামপুরের এক যুবকের দেহ উদ্ধার, এই নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত যুবকের নাম অজিত দাস বলে জানা গিয়েছে।।

জানা যায় যুবকটি বৃহস্পতিবার কাজের সূত্রে ইসলামপুর থেকে শিলিগুড়িতে এসেছিলেন, এরপর রাতে শিলিগুড়ির একটি হোটেলে তিনি উঠেছিলেন। শুক্রবার সেই হোটেল থেকে তার দেহ উদ্ধার হয়,

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পানি ট্যাংকি ফাঁড়ির পুলিশ, খবর পেয়ে পরিবারের সদস্যরাও ঘটনাস্থলে আসেন, দেহটি হোটেল থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে,

তবে কেন সে আত্মহত্যা করলো, তার পিছনে কোন কারণ আছে কিনা, খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পানি ট্যাংকি ফাঁড়ির পুলিশ, এলাকায় চাঞ্চল্য, পরিবারের লোকেদের মনে শোকের ছায়া, পরিবারের লোকেরা কান্নায় ভেঙে পড়েন, তাহারাও বুঝে উঠতে পারেননি কেন এরকম ঘটনা ঘটলো।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa