- - -

জেলা বিএনপির সাংস্কৃতিক সম্পাদক শফিকুল ইসলামের ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগ

Print News

জেলা বিএনপির সাংস্কৃতিক সম্পাদক শফিকুল ইসলামের ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগ

 

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংস্কৃতিক সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিক (এলএলবি)আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-০১ (নাসিরনগর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। এ উপলক্ষে মো. শফিকুল ইসলাম নির্বাচনী এলাকার জনগণ ও নেতাকর্মীদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা ও গণ সংযোগ করেছেন।মঙ্গলবার (১১ জুন) দিন ব্যাপী নাসিরনগর নির্বাচনী এলাকার বুড়িশ্বরের শ্রীঘর বাজার, নাসিরনগর সদরের কলেজমোড়,গোকর্ণ ইউনিয়নের নুরপুর বাজার, চৈয়ারকুড়ি,পূর্বভাগ ইউনিয়নের শ্যামপুর বাজার, হরিপুরের হরিণবেড় সহ বিভিন্ন এলাকায় এ শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগ করেন।
এদিন তিনি বিভিন্ন এলাকায় দুঃসময়ের হামলা মামলার শিকার ত্যাগী বিএনপি নেতা কর্মীদের সাথে দেখা করেন এবং জিয়ার সৈনিকদের দুর্দিনের অবদানের কথা উল্লেখ করে তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।এছাড়াও নির্বাচনী এলাকার সাধারণ মানুষের সঙ্গে দেখা করে তাদের সার্বিক খোঁজ খবর নেন শিক্ষানুরাগী ও সমাজসেবক ওই জননেতা।এ সময় তিনি বলেন, বহুদলীয় গণতন্ত্রের রুপকার,দেশ প্রেমিক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপি মানেই উন্নয়ন। এদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আজ বিশ্বের দরবারে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড় করিয়েছে। তাই এ দেশ, মাটি, ও দেশের সার্বিক উন্নয়নের জন্য দরকার বিএনপি সরকার। তাই সকলে ঐক্যবদ্ধভাবে দেশ মাতৃকাকে সামনে রেখে বিএনপির চেয়ারপার্সন,সাবেক প্রধানমন্ত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান,আগামীর রাষ্টনাযক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আহবান জানান।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa