
বুড়িচংয়ে হাজী জসিম উদ্দিন এমপি ডাবল হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বিজয়ী বুড়িচং ক্রীড়া সংসদ
‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল—মাদকের বিরুদ্ধে ফুটবল’ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার বুড়িচংয়ে হাজী জসিম উদ্দিন এমপি ডাবল হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বিজয়ী হলেন বুড়িচং ক্রীড়া সংসদ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর ) বিকেল ৪টায় উপজেলার ৪ নম্বর ষোলনল ইউনিয়নের ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন।
ষোলনল ইউনিয়ন বিএনপির সভাপতি সালেহ আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল কাশেমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেন, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম ভূঁইয়া, আবদুর রহিম, জাহাঙ্গীর আলম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু ইউসুফ তুহিন, সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবির বাবুল, আবু নাছের মুন্সী, বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
খেলায় আয়োজক ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এ. কে এম সাইফুল ইসলাম টিপু।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সভাপতি সানাউল্লাহ মোল্লা, যুবদলের আহ্বায়ক জাবেদ কাউছার সবুজ, সদস্য সচিব দেলোয়ার হোসেন দোলন, যুগ্ম আহ্বায়ক মিয়া মোহাম্মদ সোহাগ পারভেজ, জামাল হোসেন, বিআরডিবি চেয়ারম্যান মো. কবির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম ভূঁইয়া, সদস্যসচিব আলিম, যুগ্ম আহ্বায়ক ইকরামুল হক ভূঁইয়া, রহিম খান লিটন, উপজেলা ছাত্রদলের সভাপতি স্বপন আহমেদ পাখি, সদস্য সচিব ইকবাল হোসেন ভূঁইয়া এবং ষোলনল ইউনিয়ন যুবদলের সভাপতি তাজুল ইসলাম, পীরযাত্রাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সভাপতি কামরুল ইসলাম নাসিম, সাংগঠনিক সম্পাদক খোকন মেম্বার,যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব রহমান মাসুম, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাদ্দামসহ স্থানীয় নেতারা।
ডাবল হোল্ডা কাপ ফুটবল ফাইনাল খেলায় বিজয়ী বুড়িচং ক্রীড়া সংসদ হাতে পুরস্কার তুলে দিলেন হাজী জসিম উদ্দিন এমপি।
খেলাকে ঘিরে ক্রীড়াপ্রেমী ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ – উদীপনা দেখা যায়।
কমলাপুর মামা- ভাগিনা ফুটবল একাদশ কে হারিয়ে চ্যাম্পিয়ন বুড়িচং ক্রীড়া সংসদ।
![]()







