- - -

বিনয়ীর ভূষণ মহিমান্বিত দানে।

Print News

বিনয়ীর ভূষণ
মহিমান্বিত দানে।

🖋️শিউলি বড়ুয়া

আশ্বিনী থেকে কার্তিকী রাকাতে
তিরিশ দিনের রুপান্তর
চীবর থেকে কঠিন চীবরে
বর্ষাবাসিত বিহারেই উৎসমুখর।।

শীল, সংযম,ত্যাগ এচীবরে
শাসনসদ্ধর্মের জীবন্ত প্রতীক।।
দানোত্তম,দানরাজা, দানশ্রেষ্ঠত্বের
মহিমান্বিত উপমায় চীবর সর্বদিক

নাগিত স্হবিরের চীবর দানে
শুনি যত মহাফলের কথা।
বুদ্ধের স্বীকার উক্তির
সত্যতার ত্রিপিটকের পাতা।।

নয় শুধু বস্ত্র, আদর্শ সংঘের
দেখিলেই বুদ্ধ প্রেম জাগে
শ্রদ্ধায় নত, আর্শীবাদ করো
পূণ্য যতো আমার ভাগে।

পুরাতন আর ছেড়াঁ চীবরও
সমানে কতো মহামূল্য ।
পুড়ে গিয়ে ছাই চীবর
দন্তমাজনে ঔষুধির সমতুল্য।

যে জন পারমীর পূণ্যবলে
করেছে চীবর ধারণ
বিনয়ী ভূষণে ভিক্ষা গ্রহণে
বিদর্শন পথে নির্বাণের কারণ।

তারিখ; ২৯/১০/২০২৬ইং

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa