- - -

বিসিএসে বোয়ালখালীর জাবেদ, সহকারী পুলিশ সুপার পদে সুপারিশপ্রাপ্ত

Print News

বিসিএসে বোয়ালখালীর জাবেদ, সহকারী পুলিশ সুপার পদে সুপারিশপ্রাপ্ত

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের কৃতি সন্তান মোহাম্মদ জাবেদ চারবারের প্রচেষ্টায় বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

মোহাম্মদ জাবেদ বর্তমানে বোয়ালখালীর সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। শিক্ষকতার দায়িত্ব পালনের পাশাপাশি অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি এই সাফল্য অর্জন করেন।

তার এই অর্জনে পরিবার, সহকর্মী, শুভানুধ্যায়ী এবং বোয়ালখালীবাসীর মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে তিনি দেশ ও জাতির সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

জাবেদের এ অসাধারণ সাফল্য বিসিএস পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী তরুণদের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa