- - -

বিশ্বনাথে ‘কেয়ার পয়েন্ট ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার’র ফ্রি মেডিকেল ক্যাম্প

Print News

বিশ্বনাথে ‘কেয়ার পয়েন্ট ডায়াগনস্টিক এন্ড
কনসালটেশন সেন্টার’র ফ্রি মেডিকেল ক্যাম্প

নিজেদের প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে দুটি পৃথক ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’র মাধ্যমে উপজেলার প্রায় ৫ শতাধিক হতদরিদ্র ও গরীব জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছেন ‘কেয়ার পয়েন্ট ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার’র কর্তৃপক্ষ। এতে দেশি-বিদেশী বিজ্ঞ বিজ্ঞ চিকিৎসকরা সর্বসাধারণকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।
বুধবার (২২ জুলাই) বিশ্বনাথ পৌর শহরের পুরাণ বাজার এলাকাস্থ ‘কেয়ার পয়েন্ট ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারে’ অনুষ্ঠিত ‘ফ্রি মেডিকেল ক্যাম্পে’ প্রায় দেড় শতাধিক ও উপজেলার দেওকলস ইউনিয়নের গুদামঘাট এলাকায় অনুষ্ঠিত পৃথক আরেকটি ‘ফ্রি মেডিকেল ক্যাম্পে’ প্রায় সাড়ে ৩ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
কেয়ার পয়েন্ট ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের চেয়ারম্যান সাহেদ আহমদ কয়েসের সভাপতিত্বে ও ম্যানেজিং ডিরেক্টর শফিউল ইসলাম মামুনের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে বিদেশী চিকিৎসকদের মধ্যে চিকিৎসা সেবা প্রদান করেন যুক্তরাজ্যের ‘সেলফল্যাস’ অর্গানাইজেশনের সদস্য ডা. নাঈম আহমেদ, ডা. জাহাঙ্গীর আলম, এনিনা আইম্যাকন, ডা. কাউলান কানিংহাম, ডা. আনা ফারওয়াহ, ডা. বারিদা পিউ, ডা. নাওমি পটস, ডা. সাবেইন হোসাইন, অ্যাশ গুগনানি, এলিসা জ্যাকসন।
বাংলাদেশের চিকিৎসকদের মধ্যে চিকিৎসা সেবা প্রদান করেন ডা. মাহমুদুল আমিন, ডা. তাসনিয়া আক্তার সুইটি, ডা. তৌফিকুর রহমান। এসময় যুক্তরাজ্য প্রবাসী খলিলুর রহমান, কেয়ার পয়েন্ট ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের ডিরেক্টর ফখরুল ইসলাম সুমেল, জেনারেল ম্যানেজার মাহবুব আলম প্রমুখ’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa