- - -

পঞ্চগড়ের আটোয়ারীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ মাদক ব্যবসায়ীকে ৬ মাস করে কারাদণ্ড 

Print News

পঞ্চগড়ের আটোয়ারীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ মাদক ব্যবসায়ীকে ৬ মাস করে কারাদণ্ড

 

পঞ্চগড়ের আটোয়ারীতে মাদক বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ মাদক ব্যবসায়ীকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

ভ্র্যামমান আদালতের বিচারক ও আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী ৩ মাদক ব্যবসায়ীকে ৬ মাস করে কারাদণ্ড প্রদান করেন।

বুধবার (২২ জুলাই) সকালে দণ্ডপ্রাপ্তদের ভ্র্যামমান আদালতের নির্দেশে পঞ্চগড় জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মতিয়ার রহমান।

আটোয়ারী থানা পুলিশ জানায়, মঙ্গলবার (২১ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় জেলা পুলিশ সুপার মোঃ আবু সাইম এর সার্বিক দিকনির্দেশনায় আটোয়ারী থানা পুলিশের একটি দল আটোয়ারী উপজেলার পুরাতন আটোয়ারী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

এসময় ওই এলাকার মহেন চন্দ্রের ছেলে সুব্রত চন্দ্র (২৩), আলমগীরের ছেলে আরমান আলী (২২) এবং মৃত মজিব উদ্দিনের ছেলে লিয়াকত আলীর (২৫) এর কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা পাওয়া যায়।

মাদক বিক্রির সাথে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী প্রত্যেককে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মতিয়ার রহমান বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ীদের কোন ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa