
আদমদীঘিতে পুকুরে অজ্ঞাত ব্যক্তির ভাসমান লাশ
বগুড়ার আদমদীঘি উপজলার কাঞ্চনপুর একটি পুকুরে ৬০ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার (৫ আগষ্ট) বেলা ২টায় আদমদীঘি উপজলার চাঁপাপুর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের জনৈক আনিকুল সরকারের বাড়ির পাশে সষ্টীতলা নামক পুকুরে লাশটি দেখতে পাওয়া যায়।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায, বুধবার আদমদীঘির কাঞ্চনপুরে সষ্টীতলা নামক ওই পুকুরের পানিত দুপুর ২টার দিকে গ্রামবাসী অজ্ঞাত এক ব্যক্তির ভাসমান লাশ দেখতে পায়। এরপর আদমদীঘি থানা পুলিশে খবর দিলে বিকল ৪টায় পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে থানায় আনেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, লাশের পরিচয় শনাক্ত চেষ্টা করা হচ্ছে। মৃত ওই ব্যক্তির শরীরে আঘাতের কোন চিহৃ পাওয়া যায়নি। লাশের ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মডিকেল হাসপাতালে প্ররণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়া গেলে তার মত্যুর রহস্য জানা যাবে। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি অপমত্যু মামলা করা হয়েছে।
![]()









