- - -

অপহরণকারীদের হাতে বন্দী হওয়া তিন রোহিঙ্গা যুবক চার দিন পর উদ্ধার

Print News

অপহরণকারীদের হাতে বন্দী হওয়া তিন রোহিঙ্গা যুবক চার দিন পর উদ্ধার

 

কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড়ে অপহরণকারীদের হাতে বন্দী হওয়া তিন রোহিঙ্গা যুবককে চার দিন পর উদ্ধার করেছে র‍্যাব।

মঙ্গলবার (৪ আগস্ট) রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের শালবাগান পাহাড়ের দুর্গম এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। এই ঘটনায় অপহরণ চক্রের অন্যতম মূলহোতা হাফেজ আহম্মেদকে (৫৩) গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে র‍্যাব।

উদ্ধারকৃত যুবকরা হলেন-উখিয়ার বালুখালী ১৭ নম্বর ক্যাম্পের বাসিন্দা মো. আয়াছ (১৮), মো. ইয়াছিন (২৮) এবং জোবাইর (২৫)।

সূত্র জানায়, গত ৩০ জুলাই উখিয়ার বালুখালী ক্যাম্প থেকে ওই তিন যুবক টেকনাফের মুচনী রোহিঙ্গা ক্যাম্পে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। সেখান থেকে ফেরার পথে সশস্ত্র অপহরণকারীরা অস্ত্রের মুখে তাদের চোখ-মুখ বেঁধে শালবাগান পাহাড়ের গহীন জঙ্গলে নিয়ে যায়। সেখানে তাদের হাত-পা বেঁধে আধা-পেটা অবস্থায় রেখে মধ্যযুগীয় কায়দায় অমানবিক নির্যাতন চালানো হয়।

অপহরণকারীরা ভুক্তভোগীদের নির্যাতনের আর্তনাদ ফোনে পরিবারের সদস্যদের শুনিয়ে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা না দিলে তাদের কাউকে জীবিত ফেরত দেওয়া হবে না বলেও হুমকি প্রদান করে অপহরণকারীরা।

পরিবারের অভিযোগ ও উখিয়া থানায় করা সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে র‍্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। মঙ্গলবার রাত ৯টা ১০ মিনিটের দিকে তথপ্রযুক্তির সহায়তায় শালবাগান পাহাড়ে বিশেষ চিরুনি অভিযান শুরু করে র‍্যাব। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও পাহাড়ি আস্তানা থেকে হাত-পা বাঁধা অবস্থায় তিন যুবককে উদ্ধার এবং অপহরণকারী চক্রের মূলহোতাকে গ্রেপ্তার করা হয়।
বর্তমানে এই ঘটনায় সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa