- - -

সীতাকুণ্ডে অবৈধ পার্কিং ও দখল উচ্ছেদে অভিযান,জৱিমানা

img 20261104 wa0369
Print News

সীতাকুণ্ডে অবৈধ পার্কিং ও দখল উচ্ছেদে অভিযান,জৱিমানা

ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) সংলগ্ন মহাসড়ক ও রেললাইনের মধ্যবর্তী এলাকায় অবৈধ পার্কিং ও দখল উচ্ছেদে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আজ বুধবার পরিচালিত অভিযান পৱিচালিত হয়। এ সময় অবৈধ দখল ও এলেমেলো গাড়ি ৱাখাৱ দায়ে ১৫টি মামলায় মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন আইআইইউসির প্রক্টর প্রফেসর মোস্তফা মনির চৌধুরী, সহকারী প্রক্টর মোহাম্মদ সাইফুর রহমান চৌধুরী, মো. আমজাদ হোসেন, মো. রাশেদুল ইসলাম ও মুহাম্মদ মোস্তফা আমির ফয়সাল, বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি ডিভিশনের পরিচালক মোহাম্মদ শহীদ উল্লাহ সেলিম, ট্রান্সপোর্ট ডিভিশনের পরিচালক মো. আখতার হোসেনসহ সীতাকুণ্ড থানা ও হাইওয়ে পুলিশের সদস্যরা।

এর আগে কে.ডি.এস. লজিস্টিকসের প্রতিনিধিদের সঙ্গে ম্যাজিস্ট্রেট, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও ছাত্র প্রতিনিধিদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa