- - -

কুমিল্লা জগন্নাথপুর মন্দিরে অন্নকূট মহোৎসব ১০ নভেম্বর

img 20261104 wa0370~2
Print News

কুমিল্লা জগন্নাথপুর মন্দিরে অন্নকূট মহোৎসব ১০ নভেম্বর

কুমিল্লায় অনুষ্ঠিত হবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দিব্যলীলা শ্রী শ্রী গিরি গোবর্দ্ধন পূজা, গো- পূজা ও অন্নকুট মহোৎসব-২০২৬।
আসছে ১০ নভেম্বর মঙ্গলবার আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) কুমিল্লা জগন্নাথপুর শ্রীশ্রী জগন্নাথদেবের মন্দির ও ঠাকুর পাড়া শ্রীশ্রী রাধাকৃষ্ণ গৌর নিতাই মন্দিরের যৌথ আয়োজনে এ মহোৎসব অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে প্রথম দিন ৯ নভেম্বর সোমবার সন্ধ্যায় শ্রী শ্রী গোবর্দ্ধন পূজা অন্নকূট এর অধিবাস। পরদিন ১০ নভেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ৭টা হতে যথাক্রমে শ্রী শ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রা দেবীর রাজবেশে শৃঙ্গার দর্শন আরতি ও গুরু পূজা, শ্রীমদ্ভাগবত পাঠ, গো-পূজা, বিশ্ব শান্তি কল্পে অগ্নিহোত্র মহাযজ্ঞ, শ্রী শ্রী গিরি গোবর্দ্ধন পূজা ও ভোগ অর্পণ, ভাগবতীয় আলোচনা শেষে দুপুরবেলা মহাপ্রসাদ বিতরণ।
ওই মহতী অনুষ্ঠানে সনাতনী সকলে উপস্থিত হয়ে হরিনাম সংকীর্তন ও কৃষ্ণকথা শ্রবণ শেষে মহাপ্রসাদ আস্বাদন করে কৃতার্থ করার আহবান জানিয়েছেন কুমিল্লা জগন্নাথপুর শ্রীশ্রী জগন্নাথদেবের মন্দির ইসকন সভাপতি সুদর্শন জগন্নাথ দাস ব্রহ্মচারী।
এদিকে, কুমিল্লার লাকসামেও অনুষ্ঠিত হবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দিব্যলীলা শ্রী শ্রী গিরি গোবর্দ্ধন পূজা, গো- পূজা ও অন্নকুট মহোৎসব-২০২৬।
আসছে ১২ ও ১৩ নভেম্বর ২০২৬ বৃহস্পতি ও শুক্রবার দুদিন ব্যাপী আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইসকন কুমিল্লার ব্যবস্থাপনায় ও পরিচালনায় কুমিল্লা লাকসাম জনার্দ্দনপুরস্থিত ইসকন অনুমোদিত শ্রী শ্রী রাধাকৃষ্ণ বিগ্রহ মন্দিরের আয়োজনে এ মহোৎসব অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে ১২ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা হতে যথাক্রমে তুলসী আরতি, গৌর আরতি, নৃসিংহ আরতি কীর্ত্তন, গঙ্গা পূজা ও অধিবাস কীর্ত্তন, দামোদর ঘৃত প্রদীপ প্রজ্জ্বলন ও শ্রীমদভগবদগীতা পাঠ শেষে মহাপ্রসাদ বিতরণ।
১৩ নভেম্বর শুক্রবার ভোর সাড়ে ৪টা হতে যথাক্রমে মঙ্গল তুলসী আরতি, নৃসিংহ আরতি কীর্ত্তন, দর্শন আরতি ও গুরু পূজা, হরিনাম সংকীর্তন সহযোগে নগর পরিক্রমা, ভজন কীর্তন এবং কীর্ত্তন মেলা, ভোগ আরতি কীর্তন, ভাগবতীয় আলোচনা। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন জগন্নাথপুর মন্দির ইসকন প্রধান উপদেষ্টা শ্রীমান সদাশিব সিংহ দাস ব্রহ্মচারী ও আলোচক হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা জগন্নাথপুর শ্রীশ্রী জগন্নাথদেবের মন্দিরের সাধারণ সম্পাদক শ্রীমান রূপচন্দ্র শ্যাম দাস ব্রহ্মচারী এবং অন্নকূট ও গোবর্দ্ধন পূজা শেষে আলোচনাসভা।
ওই আলোচনাসভায় কুমিল্লা জগন্নাথপুর শ্রীশ্রী জগন্নাথদেবের মন্দিরের সভাপতি শ্রীমান সুদর্শন জগন্নাথ দাস ব্রহ্মচারী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মোঃ আবুল কালাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা, লাকসাম থানা অফিসার ইনচার্জ কাজী কামরুন্নাহার লাইলী ও মুদাফফরগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ সিরাজ মিয়া। এরপর দুপুরবেলা মহাপ্রসাদ বিতরণ শেষে বিকেল ৪টায় শিশুদের মাঝে শ্রীমদভগবদগীতা শ্লোক আবৃত্তি এবং সন্ধ্যায় তুলসী আরতি, গৌর আরতি ও নৃসিংহ আরতি কীর্ত্তন, দামোদর কীর্তন ও ঘৃত প্রদীপ প্রজ্জ্বলন, বাউল কীর্তন ও বৈদিক নৃত্যানুষ্ঠান শেষে রাত ১০টায় উৎসবে আগত ভক্ত শ্রোতার মাঝে মহাপ্রসাদ বিতরণ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa