
কয়লার বিস্ফোরণে ছাদ ভেদ করে মহিলার মাথায় পাথর, স্তব্ধ বোনজেমারি ওসিপি
আজ ৪ঠা নভেম্বর বুধবার, কয়লার বিস্ফোরণে ঘরবাড়ি মৃত্যু ফাঁদ, ছাদ ভেদ করে মহিলার মাথায় পাথর, যানা যায় দুপুরে ওসিপিতে ভারী ব্লাস্টিং চলাকালীন ছিটকে আসা একটি বড় পাথর নিউ কলোনির বাসিন্দা ত্যাগী পাশওয়ানের বাড়ির ছাদ ভেঙে ঘরের ভিতর আছড়ে পরে , সেই সময় ঘরে বসে থাকা সঙ্গীতা দেবীর মাথায় পাথরটি আঘাত করলে তিনি গুরুতর আহত হন , তড়িঘড়ি তাকে আসানসোলের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়, কয়লা খনির বিস্ফোরণে যেভাবে সরাসরি মানুষের ঘরে এই রকম ঝুঁকি তৈরি করতে পারে এই ঘটনা ফের সামনে এনে দিল।
কয়লা তোলার জন্য বিস্ফোরণ ,আর তার মাসুল গুনতে হচ্ছে জনবসতির সাধারণ মানুষকে , খনির বুক চিরে ওঠা বিস্ফোরণের পাথর এবার সোজা আছরে পরলো মানুষের ঘরের ভিতর, মাথার উপর ছাদ থাকলেও নিরাপত্তা নাই। ইসিএলের সালানপুর এরিয়ার বনজেমারি ওপেন কাস্ট প্রজেক্টে মঙ্গলবার দুর্ঘটনাটি ঘিরে এমনই প্রশ্নে উত্তাল নিউ কলোনি।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই মনজেমারি ওসিপিতে ভারী ব্লাস্টিংয়ের জেড়ে আশেপাশের বাড়িতে ফাটল দেখা দিচ্ছে। বারবার আপত্তি জানিয়েও সমস্যার স্থায়ী সমাধান মেলেনি। মঙ্গলবার রক্তাক্ত ঘটনা সেই ক্ষোভকে আরো উসকে দিয়েছে,
দুপুর তিনটে নাগাদ ক্ষুব্দ গ্রামবাসীরা ওসিপির কয়লা উৎপাদন ও পরিবহন সম্পূর্ণ বন্ধ করে বিক্ষোভ করেন, তাহাদের দাবি আহত মহিলার চিকিৎসা সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে, উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে, উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে আলোচনা এবং জনবসতি সংলগ্ন এলাকায় ভারী ব্লাস্টিং স্থায়ীভাবে বন্ধ করতে হবে।, প্রায় তিন ঘণ্টার পর, সন্ধ্যা ছটায় ওসিপির এজেন্টের আশ্বাসে শিক্ষক ওঠে, আপাতত সাধারণ ব্লাস্টিং বন্ধ রাখার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ, তবে গ্রামবাসীদের দাবী সাময়িক প্রতিশ্রুতি নয়, চায় স্থায়ী সমাধান। হয় জনবসতির পাশে ব্লাস্টিং বন্ধ করতে হবে ,নতুবা উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে গোটা গ্রামকে নিরাপদ স্থানে নিয়ে যেতে হবে ।
রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ
![]()









