- - -

রাজাপুরে বিরোধীয় সম্পত্তির গাছ অন্যায় ভাবে কেটে নেয়ার চেষ্টার অভিযোগ

img 20261104 wa0263
Print News

রাজাপুরে বিরোধীয় সম্পত্তির গাছ অন্যায় ভাবে কেটে নেয়ার চেষ্টার অভিযোগ

 

ঝালকাঠির রাজাপুরে পৈত্রিক সম্পত্তি থেকে অন্যায় ভাবে জোরপূর্বক গাছ কেটে নেয়ার চেষ্টার অভিযোগ আমিনুল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ ইমরান হোসেন (২৬) রাজাপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, রাজাপুর উপজেলার ব্র্যাক অফিসের সামনের এলাকার বাসিন্দা ইমরান হোসেনের পরিবারের সঙ্গে একই এলাকার আমিনুল ইসলামের পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিরোধপূর্ণ জমির পরিমাণ ৪৩ শতাংশ, যার বিএস খতিয়ান নম্বর ২১১০ এবং এসএ খতিয়ান নম্বর ১৩৫৭।
ইমরানের দাবি, তাঁরা তিনজন বৈধ কাগজপত্রের ভিত্তিতে ওই জমি ভোগদখল করে আসছেন। কিন্তু প্রতিপক্ষ আমিনুল ইসলাম অন্যায় ভাবে ওই সম্পত্তির মালিকানা দাবি করে আসছেন। তাকে একাধিকবার দাবিকৃত সম্পত্তির কাগজপত্র দেখাতে বললেও সে দেখাতে পারেনি।
ইমরানের অভিযোগ, গত ৩ নভেম্বর সকাল ৮টার দিকে আমিনুল ইসলাম লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমিতে গিয়ে বিভিন্ন প্রজাতির গাছ কাটতে শুরু করেন। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে গাছ কাটতে নিষেধ করলে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের অশ্লীল ভাষায় গালিগালাজ এবং বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়।
এ বিষয়ে ইমরান হোসেন রাজাপুর থানায় লিখিত অভিযোগ দিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
তবে অভিযোগ অস্বীকার করে আমিনুল ইসলাম বলেন, আমাদের দুই পক্ষকেই সন্ধ্যায় থানায় ডেকেছে, আমি জানি না কী অভিযোগ হয়েছে আমার নামে।
এ বিষয়ে রাজাপুর থানার এএস আই বিশ্বজিৎ কুন্ডু বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। উভয় পক্ষকে থানায় ডাকা হয়েছে এবং জমি মাপা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa