- - -

গোবিন্দগঞ্জে স্কুলে যাওয়ার পথে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ

Print News

গোবিন্দগঞ্জে স্কুলে যাওয়ার পথে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ

 

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুকানুপুরে স্কুলে যাওয়ার পথে এক ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই ছাত্রী তালতলা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ও সামসপাড়া গ্রামের বাসিন্দা। সকালে স্কুলে যাওয়ার পথে তাকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ পরিবারের।

(২৭ সোমবার ২০২৬) বিকেলে পথচারীরা তালুকানুপুর এলাকায় সড়কের পাশ থেকে অজ্ঞান অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে। সন্ধ্যায় তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে ভুক্তভোগীর খোঁজ নিয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

এদিকে এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয়রা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa