
সাবেক সংসদ সদস্য রফিকুল আনোয়ারের ১৪ম মৃত্যুবার্ষিকী কাল
ফটিকছড়ির সাবেক সংসদ সদস্য, উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক ও সহ-সভাপতি, আবাহনী লিমিটেডের সাবেক সভাপতি, শিক্ষানুরাগী ও দানবীর আলহাজ্ব রফিকুল আনোয়ারের ১৪ম মৃত্যুবার্ষিকী আগামীকাল ২৫ অক্টোবর। এ উপলক্ষে মরহুমের ফটিকছড়িস্থ গ্রামের বাড়িতে পরিবারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে খতমে কোরআন, মরহুমের জীবনী আলোচনা, মিলাদ-মাহফিল, কবর জেয়ারত ও মেজবান।
![]()








