
আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (ক.)’র
৮২তম বার্ষিক ওরশ শরীফের প্রস্তুতিসভা অনুষ্ঠিত
বাংলার জমিনে মাইজভান্ডারী তরিকার মহান প্রবর্তক ইমামুল আউলিয়া গাউসুল আজম মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী (ক.)’র অন্যতম প্রধান খলিফা “ফরহাদাবাদ দরবার শরীফ”র মহান প্রাণপুরুষ মাইজভান্ডারী সাহিত্যের অন্যতম রূপকার মুফতিয়ে আজম আল্লামা শাহসুফি সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (ক)’র ৮২তম বার্ষিক ওরশ উপলক্ষে এক প্রস্তুতি সভা ২৩ অক্টোবর শুক্রবার বাদ এশা অনুষ্ঠিত হয়।
মোহাম্মদ আমিনুল্লাহ, গোলামুর রহমান রাজু ও হাফেজ মিনহাজুল আবেদিনের সঞ্চালনায় সভায় ছদারত করেন আওলাদে ফরহাদাবাদী শাহসুফি সৈয়দ মুহাম্মদ হোসাইন ফরহাদাবাদী (ম.), আওলাদের মধ্যে উপস্থিত ছিলেন শাহজাদা সৈয়দ নুরুল আলম ফরহাদাবাদী, শাহজাদা সৈয়দ মঈন উদ্দিন ফরহাদাবাদী, শাহজাদা সৈয়দ কুতুব উদ্দিন ফরহাদাবাদী, শাহজাদা সৈয়দ জামাল উদ্দিন ফরহাদাবাদী, শাহজাদা সৈয়দ জয়নাল আবেদিন ফরহাদাবাদী, শাহজাদা সৈয়দ সালাউদ্দিন মাহমুদ ফরহাদাবাদী, শাহজাদা সৈয়দ মোহাম্মদ তকিউদ্দিন ফরহাদাবাদী, সাহেবজাদা সৈয়দ সামিউল হক ফরহাদাবাদী। দিক নির্দেশনামূলক আলোচনায় বক্তারা আসন্ন ওরশ শরীফে সমস্ত রকম বিশৃঙ্খলা পরিহার করে জুলুস সহকারে হাদিয়া আনার ব্যাপারে মতামত দেন। পরবর্তিতে সুষ্ট ও সুন্দরভাবে দায়িত্ব পালনের মাধ্যমে ওরশ শরীফ সম্পন্ন করার উপর গুরুত্বারোপ করেন।
অন্যান্য মেহমানের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ সফিউল আনোয়ার, হাফেজ সৈয়দ খালেদ হোসেন মির্জাপুরী, মাওলানা শেখ মুহাম্মদ আরিফুর রহমান, সৈয়দ নুরুদ্দিন জাহাঙ্গীর, লালন ওছমান, শাহজাদা মুহাম্মদ জাহাঙ্গীর আলম কালু শাহ, মিল্লাত হোসেন মুহুরী, মাষ্টার এনামুল হক মুহুরী, হুমায়ুন কবির, সৈয়দ মাহব্ুব আলী সাজু, নুরুল ইসলাম, আবুল বশর, শেখ মুহাম্মদ হাসান উদ্দিন, নিজাম উদ্দিন, নাহিম উদ্দিন রিকু, আনোরুল আজিম, মাহমুদুল্লাহ মেম্বার, নুর হোসেন মুন্সি কন্ট্রাক্টর, সৈয়দ আহমদ উল্লাহ ফারুক, করিম সওদাগর, হাফেজ আবুল কালাম, সৈয়দ আমিনুল্লাহ, মাষ্টার মহরম আলী, হাফেজ মিনহাজুল আবেদিন, মোহাম্মদ মিয়া, হাজী মোহাম্মদ হারুন, মোহাম্মদ হোসেন, মোহাম্মদ আলী, নুরুল ইসলাম বাশি, মোহাম্মদ আজগর, মোহাম্মদ এয়াকুব কন্ট্রাক্টর, মোহাম্মদ আজম, আকরাম হোসেস, মোহাম্মদ বাবু, মোহাম্মদ মোর্শেদ, মোহাম্মদ তৌহিদ ড্রাইভার সহ অন্যান্য মুরিদান, আশেক ভক্ত বৃন্দ। সাহেবজাদা সৈয়দ সামিউল হক ফরহাদাবাদীর মিলাদ কিয়ামের পর মুনাজাত পরিচালনা করেন মাওলানা গোলাম মোস্তফা মোহাম্মদ আবুল মনসুর (ম.)।
সর্বশেষ উপস্থিত সকলের মাঝে তবারুক পরিবেশনের মাধ্যমে সভা সমাপ্তি ঘোষনা করা হয়।
![]()









