- - -

আনোয়ারা ফাউন্ডেশনের ট্রাস্টি সদস্য ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম খানের মৃত্যুতে শোক প্রকাশ

fb img 1792859958721
Print News

আনোয়ারা ফাউন্ডেশনের ট্রাস্টি সদস্য ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম খানের মৃত্যুতে শোক প্রকাশ

আনোয়ারা ফাউন্ডেশনের ট্রাস্টি সদস্য, আনোয়ারার ঐতিহ্যবাহী সরকার পরিবারের সন্তান ও তৈলারদ্বীপ বারখাইন এরশাদ আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আলহাজ ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম খান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শুক্রবার সকালে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বাদ আসর জানাজা শেষে তাঁকে চন্দনপুরা বংশাল বাড়িস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুম আরিফুল ইসলাম খান জননেতা আতাউর রহমান খান কায়সারের ছোট ভাই এবং চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সরওয়ার জামাল নিজামের ছোট বোন মেহেরুন্নিছা নিজামের স্বামী। তিনি আনোয়ারার তৈলারদ্বীপ গ্রামের ঐতিহ্যবাহী এরশাদ আলী সরকার পরিবারের সন্তান ছিলেন।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংসদ সদস্য আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম, আনোয়ারা ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের সদস্য যথাক্রমে- বিশিষ্ট অর্থনীতিবিদ ড. জায়েদী সত্তার, সাদ মুছা গ্রুপের এমডি আলহাজ্ব মুহাম্মদ মহসিন, সাবেক ব্যাংকার বীর মুক্তিযোদ্ধা দিলীপ দাশগুপ্ত, সাবেক চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নারায়ন চন্দ্র নাথ, আনোয়ারা ফাউন্ডেশনের সভাপতি নাছির উদ্দীন আহমদ শাহ্, সাধারণ সম্পাদক এম. নুরুল হুদা চৌধুরী, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা রাজা মিয়া, লেখক ও গবেষক জামাল উদ্দিন, মোহাম্মদ জাফর, ফাউন্ডেশনের সম্পাদক মন্ডলীর সদস্য যথাক্রমে- এড. চন্দন বিশ্বাস, সাংবাদিক সুজিত কুমার দাশ, নজরুল ইসলাম, সাগর মিত্র, মুহাম্মদ ফারুক, আসাদুজ্জামান, হরিপদ চৌধুরী বাবুল, যীশু দাশ, মোহাম্মদ হোসেন, আনিসুল করিম এক শোকবার্তায় নেতৃবৃন্দরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মরহুমের মৃত্যুতে পরিবার, স্বজন, শুভাকাঙ্ক্ষী এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর রুহের মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa