- - -

হযরত হাফেজ মাওলানা মোহাম্মদ আবুল কাসেম মাইজভাণ্ডারী (রহঃ) এর বার্ষিক ওরশ সম্পন্ন

Print News

হযরত হাফেজ মাওলানা মোহাম্মদ আবুল কাসেম মাইজভাণ্ডারী (রহঃ) এর বার্ষিক ওরশ সম্পন্ন

 

গত ১৯ বৈশাখ, ২ মে ২০২৫ শুক্রবার হারুয়ালছড়ি ইউনিয়নের ফকির পাড়ায় মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ সদস্য, খাদেমে দরবারে গাউসুল আজম মাইজভাণ্ডারী, হযরত হাফেজ মাওলানা মোহাম্মদ আবুল কাসেম মাইজভাণ্ডারী (রহঃ) এর পবিত্র বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে বাদে ফজর পবিত্র কোরআন শরীফ খতম, তাওয়াল্লাদে গাউসিয়া শরীফ ও রওজা শরীফ সুসজ্জিত করার মাধ্যমে সারাদিনের কর্মসূচি শুরু হয় সকাল ১১:০০টা হতে হারুয়ালছড়ি ইউনিয়নের ৮টি এবং উম্মুল আশেকীন মা মনোয়ারা বেগম হেফজ খানা ও এতিম খানায় দুপুরের একবেলার খাবার বিতরণ করা হয়। বাদে জুমা হতে বীর চট্টলার স্বনামধন্য ৩০ জনের অধিক শায়খুল হাদীসগণের মাধ্যমে পবিত্র খতমে বোখারী শরীফ অনুষ্ঠিত হয়েছে। বাদ মাগরিব আলোচনা সভা, মিলাদ শরীফ ও আখরি মুনাজাত পরিচালনা করেন শায়খুল হাদীস হযরত মাওলানা মোহাম্মদ ইদ্রিস আনসারি (মঃজিঃআঃ)। এসময় উপস্থিত ছিলেন মির্জাপুর দরবার শরীফের সাজ্জাদানশীন জনাব মোহাম্মদ শাহাদাত হোসাইন, হারুয়ালছড়ি ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান। মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ কর্তৃক নিয়েজিত ফটিকছড়ি উপজেলার সকল জোনের সাংগঠনিক সমন্বয়কবৃন্দ ও মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ এর বিভিন্ন শাখার নেতৃবৃন্দ, বিবিরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ ও অত্র এলাকার সকল শ্রেণির ব্যক্তিবর্গ এবং এ সময় আরো উপস্থিত ছিলেন আশেকানে গাউছিয়া হক ভাণ্ডারী বিবিরহাট শাখার সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ হারুয়ালছড়ি ইউনিয়নের যে সকল শাখা কমিটি ওরশ শরীফকে সফল করার জন্য সময়, শ্রম ও পরামর্শ দিয়েছেন সকলের প্রতি আশেকানে গাউসিয়া হক ভাণ্ডারী বিবিরহাট শাখা কৃতজ্ঞ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa