- - -

মধুপুরে অভিমান করে শ্রমিকের বিষপানে আত্মহত্যা: অপমৃত্যু মামলা পুলিশের

img 20261030 wa0021
Print News

মধুপুরে অভিমান করে শ্রমিকের বিষপানে আত্মহত্যা: অপমৃত্যু মামলা পুলিশের

 

বৃহস্পতিবার (২৯অক্টোবর) টাঙ্গাইলে মধুপুর ও উপজেলাধীন কুড়িলিয়া ইউনিয়নে ধামাবাশুড়ি গ্রামে আমীর আমির ছেলে জাহির (২৭)তিনি
স্ত্রী ও নবজাতক সন্তানকে নিজের বাড়িতে নিয়ে আসতে না পারার অভিমানে জাহিদ (২৭) নামের এক শ্রমিক বিষপানে আত্মহত্যা করেছেন।
​পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি জাহিদের স্ত্রী একটি পুত্রসন্তানের জন্ম দেন। গত মঙ্গলবার স্ত্রী ও নবজাতককে দেখতে শ্বশুরবাড়ি যান জাহিদ। পরে স্ত্রী-সন্তানকে নিয়ে নিজের বাড়িতে ফিরে আসতে চাইলে শ্বশুরবাড়ির লোকজন এতে রাজি হননি। পরে জাহিদ একাই তার বাড়ি ফিরে আসে। তার বাবার কাছে স্ত্রী ও সন্তান বাড়িতে নিয়ে আসার বায়না ধরলে, মাত্র পাঁচ দিন বয়সী নবজাতকের ঠান্ডায় বিষয়টি চিন্তা করে।নিয়ে আসার বিষয়ে তার বাড়ির লোকজনও কোনো আগ্রহ দেখাননি।
এতে অভিমান করে বুধবার নিজ বাড়িতেই বিষপান করেন জাহিদ।
​বিষপানের পর তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কিছুটা সুস্থ হয়ে তিনি গোপনে বাড়ি ফিরে আসেন। এরপর বৃহস্পতিবার সকালে তিনি পুনরায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে প্রতিবেশীদের সহযোগিতায় দ্রুত তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে পথেই তার মৃত্যু হয়।
​খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa