
শ্রীনগরে মাছ বিক্রেতাদের মাছ বিক্রয় নিয়ে ক্রেতাদের সাথে প্রতারণা
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার মাছ বাজার গুলোতে মাছ বিক্রেতারা ক্রেতাদের সাথে মাছ বিক্রয় নিয়ে প্রতারণা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে ।
মাছ বিক্রেতারা ক্রেতাদের নিকট যে পরিমাণ মাছের দাম চান তা দিয়ে ক্রেতা মাছ ক্রয় না করলে অথবা ক্রেতা কম দামে কিনতে চাইলে ,
ক্রেতা মাছ বিক্রেতার হতে একটু দূরে আড়াল হলেই বিক্রেতা সে সুযোগে তার রক্ষিত ডালা হতে মাছ সরিয়ে ফেলেন এবং ক্রেতা যে দাম বলেন, সে দামে এ মাছ বিক্রি করেন বিক্রেতা।
ক্রেতা বাড়িতে এসে বুঝতে পারেন তিনি মাছ বাজারে যে পরিমাণ মাছের দাম করেছেন তা থেকে বিক্রেতা কম দিয়ে তার সাথে প্রতারণা করেছেন।
এছাড়া ওজন কৃত মাছগুলো বিক্রেতারা ক্রেতাদের ওজনে কম দিয়ে দাম বেশি দাম দেওয়ার অভিযোগ রয়েছে ।
ভুক্তভোগী আব্দুল জলিলের অভিমত বাজারগুলোতে ভোক্তা অধিকার সংরক্ষণ কর্মকর্তাদের পরিদর্শন করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিলে প্রতারণার শিকার হতে রক্ষা পাবেন ক্রেতারা ।
![]()









