- - -

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের নবনির্বাচিত সহ-সভাপতি তারেক খন্দকারের সাথে প্রতিষ্ঠাতা সভাপতি মো. শহিদুল ইসলামের সাংগঠনিক বৈঠক

img 20261105 wa0038
Print News

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের নবনির্বাচিত সহ-সভাপতি তারেক খন্দকারের সাথে প্রতিষ্ঠাতা সভাপতি মো. শহিদুল ইসলামের সাংগঠনিক বৈঠক

 

সামাজিক ও মানবিক সংগঠন ‘সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন’-এর কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সহ-সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য ও মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সুযোগ্য ভাতিজা তারেক খন্দকারের সাথে সাংগঠনিক মতবিনিময় সভায় মিলিত হন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. শহিদুল ইসলাম।

সিলেটের কাজীর বাজারস্থ মন্ত্রীর বাসভবনের বৈঠকে সংগঠনের ভবিষ্যৎ মানবিক কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে আসন্ন শীতে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র উপহার বিতরণসহ সুবিধাবঞ্চিতদের কল্যাণে নতুন উদ্যোগ গ্রহণের আলোচনা হয়।

উল্লেখ্য সিলেট ও চট্টগ্রামের ঐতিহ্যবাহী সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করে মানবতার সেবায় এগিয়ে চলাই সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের মূল অঙ্গীকার।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa