- - -

মুহূর্তের ঝড়ে লাখাইয়ে শতাধিক ঘর বিধ্বস্ত, অন্ধকারে পুরো উপজেলা

Print News

মুহূর্তের ঝড়ে লাখাইয়ে শতাধিক ঘর বিধ্বস্ত, অন্ধকারে পুরো উপজেলা

 

হবিগঞ্জের লাখাইয়ে মঙ্গলবার সকালে বয়ে যাওয়া আকস্মিক কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত ও অসংখ্য গাছপালা উপড়ে পড়েছে।

সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে করাব ইউনিয়নে; যেখানে করাব গ্রামে ৩৫টি এবং হোসেনপুর গ্রামে ১৫টি ঘরবাড়ি সম্পূর্ণ বা আংশিক লণ্ডভণ্ড হয়ে গেছে। এছাড়া রাঢ়িশাল গ্রামেও ৪টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ের তীব্রতায় অনেক ঘরের চাল উড়ে গেছে এবং গাছ পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পুরো উপজেলা অন্ধকারে রয়েছে। অনেক পরিবার বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটাচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম জানান, ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করে তালিকা করা হচ্ছে। দ্রুতই তাদের সরকারি সহায়তা প্রদান করা হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa