- - -

বলভদ্র সেতুর গোড়ায় রাস্তা ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পথে

Print News

বলভদ্র সেতুর গোড়ায় রাস্তা ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পথে

 

হবিগঞ্জের লাখাই উপজেলায় কালবৈশাখী ঝড় ও ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে একমাত্র সংযোগ সড়কের গুরুত্বপূর্ণ একটি অংশ। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে প্রবল বৃষ্টির তোড়ে উপজেলার মোরাকরি এলাকায় অবস্থিত বলভদ্র সেতুর গোড়ায় রাস্তার মাটি সরে গিয়ে বড় ধরনের ধস দেখা দিয়েছে। এতে করে সেতুর সংযোগস্থল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

সরেজমিনে দেখা যায়, লাখাই উপজেলার সাথে যোগাযোগের প্রধান এই সড়কের সেতুর গোড়ার অংশটি ভেঙে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। বর্তমানে অত্যন্ত ঝুঁকি নিয়ে ছোট-বড় যানবাহন চলাচল করছে। চালক ও স্থানীয়দের আশঙ্কা, দ্রুত মেরামত করা না হলে যেকোনো সময় রাস্তাটি পুরোপুরি ধসে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, এমনকি ঘটতে পারে বড় ধরনের কোনো প্রাণহানি।

বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা জানান, এই সড়কটি উপজেলার একমাত্র যোগাযোগের মাধ্যম হওয়ায় প্রতিনিয়ত শত শত মানুষ ও যানবাহন চলাচল করে। দ্রুত পদক্ষেপ না নিলে জনদুর্ভোগ চরমে পৌঁছাবে।

এ বিষয়ে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম জানান, জননিরাপত্তার স্বার্থে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। তিনি বলেন, “আমি ইতিমধ্যেই সড়ক ও জনপথ বিভাগের (সওজ) সাথে কথা বলেছি যাতে দ্রুততম সময়ের মধ্যে এই ধসে যাওয়া অংশটি সংস্কারের পদক্ষেপ নেওয়া হয়।”

উপজেলা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে দ্রুত মেরামত কাজ শুরু হবে—এমনটাই আশা করছেন ভুক্তভোগী সাধারণ মানুষ ও যানবাহন চালকরা।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa