- - -

পশ্চিমবঙ্গের আসানসোলে সিআইএসএফ ক্যাম্পে কিশোরীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার জওয়ান !

Print News

পশ্চিমবঙ্গের আসানসোলে সিআইএসএফ ক্যাম্পে কিশোরীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার জওয়ান

 

ভারতের পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমানের আসানসোলে কিশোরীকে যৌন হেনস্থা এবং হুমকির অভিযোগে গ্রেফতার হলেন এক সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ) এর জওয়ান। ইতিমধ্যে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে তাঁকে। কিশোরীর বাবা কুলটি থানায় একটি অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, রবিবার (২৬ এপ্রিল ) দুপুরে কয়েকজন বন্ধুর সঙ্গে আসানসোলের শীতলপুর সিআইএসএফ ক্যাম্পে থাকা আমবাগানে গিয়েছিল তাঁর ১০ বছরের মেয়ে। সেখানে এক সিআইএসএফ জওয়ান তাঁর মেয়েকে ডাকেন। ভাল আম দেওয়ার নাম করে কিশোরীকে ঘরে ডেকে নিয়ে গিয়ে যৌন হেনস্থা করেন। মেয়ে প্রতিবাদ করলে তাকে হুমকি দেন। কোনও রকমে বাড়ি ফেরে মেয়ে। বাবা- মাকে সে সমস্ত কথা জানায়। ওই অভিযোগের ভিত্তিতে কুলটি থানার পুলিশ সিআইএসএফ জওয়ানকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রের খবর, ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) এর ১৩৭ (২) ও ৩৫১ (২) ধারার পাশাপাশি পকসো আইনের ৮ এবং ১০ ধারায় মামলা রুজু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল ) সিআইএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ প্রকাশ্যে আসার পরেই বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছিল অভিযুক্তের বিরুদ্ধে। অভিযুক্ত জওয়ানকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তাঁরা বিবৃতিতে জানিয়েছে, বাহিনী শৃঙ্খলা, সততা ও পেশা দায়িত্ব বজায় রাখতে বদ্ধপরিকর এবং নারী ও শিশুদের বিরুদ্ধে কোনও ধরনের অপরাধের ক্ষেত্রে কোনও ছাড় না দেওয়ার নীতি অনুসরণ করে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa