- - -

নরসিংদীতে হৃদয় হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার করেন ডিবি আদালতে স্বীকারোক্তি ।

Print News

নরসিংদীতে হৃদয় হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার করেন ডিবি আদালতে স্বীকারোক্তি

 

নরসিংদীর গত ১৭/০২/২০২৬ ইং তারিখ সকাল ০৯:০০ ঘটিকায় বেলাব থানাধীন ইব্রাহীমপুর সাকিনস্থ ইব্রাহীমপুর টেক হতে মাহমুদাবাদ যাওয়ার কাচা রাস্তা সংলগ্ন পতিত জমিতে বিবস্ত্র অবস্থায় অজ্ঞাতনামা একটি মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয় জনতা বেলাব থানা পুলিশকে সংবাদ দেন। প্রাপ্ত সংবাদের আলোকে বেলাব থানা পুলিশ, নরসিংদীর পিবিআই, নরসিংদীর ঘটনাস্থলে উপস্থিত হয়েIMG 20260224 WA0014 300x225

মৃতদেহ হেফাজতে নিয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় মৃতদেহের পরিচয় উৎঘাটন করেন এবং পরিবারের লোকজনকে ঘটনাটি অবহিত করেন। ডিজিস্ট মিজান মিয়ার মাথা, চোখ,নাক,কান ও মুখমন্ডল থেতলানো ও বিকৃত অবস্থায় এবং মৃতদেহের পাশে ইট-বালু ও সিমেন্টের তৈরি একটি ভারী কংক্রিট রক্তমাখা অবস্থায় পাওয়া যায়। বেলাব থানা পুলিশ মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়না তদন্তের জন্য নরসিংদীর জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। উক্ত ঘটনায় ডিজিস্ট মিজান মিয়া এর ভাই মোঃ বিল্লাল মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীর বিরুদ্ধে বেলাব থানার মামলা দায়ের করেন, মামলার নং-১২(২)২৩, ধারা-৩০২/২০১/৩৪ দঃ বিঃ রুজু করা হয়। পরবর্তীতে নরসিংদী জেলার পুলিশ সুপার জনাব আবদুল্লাহ্-আল-ফারুক এর সার্বিক দিক নির্দেশনায় ডিবি পুলিশ নরসিংদীর এসআই/মোবারক হোসেন, এসআই/জসিম উদ্দিন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই(নিরস্ত্র) তমাল সরকার,বেলাব থানা,নরসিংদী ঘটনার পর হতে একটানা ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত প্রধান আসামী মোঃ রমিজ উদ্দিন (৪৪), পিতা-মৃত দুদু মিয়া, সাং-ইব্রাহিমপুর (সাদি সরকার বাড়ি), থানা-বেলাব,জেলা-নরসিংদীকে ২৩ ফেব্রুয়ারি,রাত ০২:৩০ ঘটিকায় নওগা জেলা হতে গ্রেফতার করিতে সক্ষম হন। গ্রেফতারকৃত আসামী মোঃ রমিজ উদ্দিন (৪৪) বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa