- - -

পাঞ্জাবে ওষুধ দোকানে মাদক বিক্রির প্রতিবাদ করায় গুলি করে সমাজকর্মীকে খুন !

img 20261013 wa0045
Print News

পাঞ্জাবে ওষুধ দোকানে মাদক বিক্রির প্রতিবাদ করায় গুলি করে সমাজকর্মীকে খুন !

 

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় এক সমাজকর্মীকে গুলি করে খুনের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর ) ভারতের পাঞ্জাবের মানসায় খুন হলেন সমাজকর্মী পারভিন্দর সিং ঝোটা। পুলিশ সূত্রে প্রকাশ, একটি ওষুধের দোকানে খোলাখুলি ড্রাগ বিক্রি করছিলেন তার মালিক। এর প্রতিবাদ করতেই দোকান মালিক পারভিন্দরকে গুলি করেন। সমাজমাধ্যমে এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। পুলিশ সূত্রে খবর, ওই সমাজকর্মী পাঞ্জাবে মাদক বিরোধী আন্দোলন করতেন। মানসার এক দোকানে ড্রাগ বিক্রির অভিযোগ পেয়ে সেখানে যান পারভিন্দর। নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এনিয়ে একটি ভিডিও করেন তিনি। ৫ মিনিটের সেই ভিডিওতে ওই দোকানের বিক্রেতাকে প্রশ্ন করতে দেখা যায় পারভিন্দরকে। ভিডিওয়ে অন্য এক বয়স্ক ব্যক্তিকেও দেখতে পাওয়া যায়। সমাজকর্মী দাবি করেন, ওই ব্যক্তি মানসার ওষুধের দোকান থেকে মাদক কিনছিলেন। পারভিন্দরের সঙ্গে ওই দোকানের মালিকের কথা কাটাকাটি হয়। এক সময় পকেট থেকে একটি পিস্তল বের করতেও দেখা যায় দোকানের মালিককে। প্রায় ৪ মিনিট ধরে দোকানের মালিকের সঙ্গে ঝামেলা হয় পারভিন্দরের। আচমকাই পারভিন্দরকে লক্ষ্য করে গুলি ছোড়েন দোকানের মালিক। পারভিন্দরের হাত থেকে সঙ্গে সঙ্গে মোবাইলটি পড়ে যায়। সঙ্গে সঙ্গে লাইভটি ও বন্ধ হয়ে যায়। এমন ঘটনায় পাঞ্জাবরাজ্যের পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa