- - -

বিহারে গঙ্গায় নৌকাডুবি, মৃত্যু অন্তত ১৩ জনের

img 20261014 wa0005
Print News

বিহারে গঙ্গায় নৌকাডুবি, মৃত্যু অন্তত ১৩ জনের

img 20261014 wa0004

ভারতের বিহারের মাঝগঙ্গায় নৌকাডুবিতে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে অধিকাংশই শিশু ও নাবালক। মঙ্গলবার (১৩ অক্টোবর ) রাতে বিহারের বৈশালী রাঘোপুর এলাকার ঘটনা। জানা গেছে, নৌকাটিতে ১৫ থেকে ২০ জন যাত্রী ছিলেন এবং তাঁরা সবাই একটি নিমন্ত্রণ বাড়িতে যাচ্ছিলেন। হঠাৎ রাত সাড়ে ৮টায় মাঝপথে নৌকাটি ডুবে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। উদ্ধার কাজ চলছে। প্রশাসন পুরো পরিস্থিতির উপর নজর রাখছে। পুলিশ সূত্রে প্রকাশ, নিহতদের মধ্যে অধিকাংশই শিশু ও নাবালক। ত্রাণ ও উদ্ধার কাজ চালানোর জন্য জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে ওই এলাকায় মোতায়েন করা হয়েছে। এখনও পর্যন্ত মৃত ৯ জনের পরিচয় জানিয়েছে পুলিশ। তাঁরা প্রত্যেকেই নাবালক – নাবালিকা। তাদের নাম- পিংকি কুমারী, অংকিতা কুমারী, সুনীতা কুমারী, আরিয়ান কুমার, আলিশা কুমারী, শিকি কুমারী, ভোনু কুমারী, মীরা কুমারী এবং নমন কুমার। সকলেই রামপুর শ্যামচাঁদ গ্রামের বাসিন্দা। দুর্ঘটনার পর বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী নিহতদের পরিবারকে ৪ লক্ষ টাকার আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa