- - -

মমতার উপর হামলার চেষ্টা, মহিলাকে আটক

img 20261014 wa0011
Print News

মমতার উপর হামলার চেষ্টা, মহিলাকে আটক

 

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনেই তাঁর উপরে হামলার চেষ্টা। অভিযোগ কালীঘাট পন্থী তৃণমূলের। সাংসদ দোলা সেনের অভিযোগ, ছুরি হাতে মমতাকে আঘাত করার চেষ্টা করেছেন এক মহিলা। তিনি নিজেকে সিভিক ভলান্টিয়ার বলে পরিচয় দিয়েছেন। দোলার আরও দাবি, ওই মহিলা মাদকাসক্ত। তিনি নিজেকে মমতার ভাগ্নি বলে পরিচয় দেন। বাড়ির দরজায় দাঁড়িয়ে তাঁকে গালিগালাজ ও করেন। রাস্তায় শুয়ে পড়েন তিনি। এই ঘটনার কথা কালীঘাট থানায় জানিয়েছেন দোলা। অভিযুক্ত মহিলাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় গাফিলতির অভিযোগ তুলে বিজেপি সরকারকে নিশানা ও করেছেন দোলা।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa