- - -

উত্তরপ্রদেশের পিলিভিটে রামলীলা কমিটির অনুদান নিয়ে অশান্তি, চলল গোলাগুলিও, মৃত ৩

img 20261013 wa0004
Print News

উত্তরপ্রদেশের পিলিভিটে রামলীলা কমিটির অনুদান নিয়ে অশান্তি, চলল গোলাগুলিও, মৃত ৩

 

ভারতের উত্তরপ্রদেশের পিলিভিটে রামলীলা কমিটির অনুদান নিয়ে অশান্তির জেরে গোলাগুলি চলল এবং সেই ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। পিলিভিটের আমারিয়া থানা এলাকার রামলীলা ময়দান এলাকায় সোমবার (১২ অক্টোবর ) ঘটনাটি সংগঠিত হয়। সূত্রের খবর, মৃতদের নাম মোহিত গুপ্তা, কুনাল শ্রী বাস্তব এবং অংকিত গুপ্তা। মূল অভিযুক্ত কৌশল গুপ্তা সহ ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র এবং লাঠি। ঘটনার সূত্রপাত রামলীলার আয়োজনকে কেন্দ্র করে। আমারিয়া থানা এলাকায় রামলীলা আয়োজনের জন্য কমিটির মিটিং ডাকা হয়েছিল সোমবার (১২ অক্টোবর )। সেই মিটিংয়েই কমিটির সদস্যদের একাংশ গত বছরের মেলার হিসাব চান। তা নিয়েই ২ পক্ষের মধ্যে বচসা বাধে। সূত্রের খবর, বচসা গড়ায় হাতাহাতিতে। একপক্ষ লাঠি নিয়ে অন্যপক্ষকে আক্রমণ করে। হাতাহাতির এক পর্যায়ে কৌশল গুপ্তা নামে একজন গুলি ছোড়ে বলে অভিযোগ। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন মোহিত গুপ্তা এবং অংকিত গুপ্তা। গুরুতর আহত হন কুনাল শ্রীবাস্তব নামে এক পথচারী। তাঁকে বরেলি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন থাকাকালীনই মারা যান কুনাল। গুলিবিদ্ধ হন মোহিত ও অংকিতের আত্মীয় রোজ গুপ্তা ও। পুলিশ জানিয়েছে, মূল অভিযুক্ত কৌশল গুপ্তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও কৌশলের বাবা, ভাই সহ মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেছে ফরেনসিক দল।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa