- - -

ঘোড়াঘাটে দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া।

img 20261013 wa0047
Print News

ঘোড়াঘাটে দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া।

 

‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে অগ্নিনির্বাপণ ও দুর্যোগ মোকাবিলাবিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়। এতে আগুন নিয়ন্ত্রণ, অগ্নিনির্বাপণ সরঞ্জামের ব্যবহার এবং জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়ে প্রদর্শনী করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল-মামুন কাওসার শেখ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন মিয়া, ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর আতাউর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

মহড়ায় দুর্যোগের আগাম প্রস্তুতি, ঝুঁকি চিহ্নিতকরণ, জনসচেতনতা বৃদ্ধি এবং জরুরি পরিস্থিতিতে সমন্বিত পদক্ষেপের গুরুত্ব তুলে ধরা হয়। আয়োজকেরা জানান, পরিবার থেকেই সচেতনতা ও প্রস্তুতি শুরু হলে দুর্যোগের ঝুঁকি এবং প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব।
মোঃ শাহারুল ইসলাম
ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধিঃ
তারিখঃ১৩-১০-২৬

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa