- - -

কুমিল্লা চৌদ্দগ্রামে কাভার্ডভ্যান চাপায় যুবক নিহত

Print News

কুমিল্লা চৌদ্দগ্রামে কাভার্ডভ্যান চাপায় যুবক নিহত

 

কুমিল্লা চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নবগ্রাম এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় নাছির উদ্দিন নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (২০ জুন) সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের নবগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাছির উদ্দিন (৩৮) উপজেলার বসন্তপুর গ্রামের আবুল হাসেমের ছেলে। তিনি স্থানীয় একটি রেস্টুরেন্টে কর্মরত ছিলেন।

মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাব উদ্দিন জানান, সকালে নাছির রোজকার মতো কাজে যাওয়ার উদ্দেশ্যে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের নবগ্রাম এলাকায় গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় ঢাকামুখী একটি দ্রুতগতির কাভার্ড ভ্যান তাকে চাপা দেয় এতে ঘটনাস্থলেই তিনি মারা যান ।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং আইনানুগ প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য পাঠায়। ওসি শাহাব উদ্দিন আরও জানান, ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa