- - -

গত ২ দিনে আসামের গুয়াহাটিতে ধৃত ১৭ বাংলাদেশি, আশ্রয় দেওয়ার অভিযোগে গ্রেফতার ৪

img 20261008 wa0050
Print News

গত ২ দিনে আসামের গুয়াহাটিতে ধৃত ১৭ বাংলাদেশি, আশ্রয় দেওয়ার অভিযোগে গ্রেফতার ৪

 

ভারতের আসামরাজ্যের গুয়াহাটির বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে ২ দিনে ১৭ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর ) এই গ্রেফতারির কথা জানিয়েছেন ডেপু পুলিশ কমিশনার ( অপারেশনস) কুলেন্দ্রনাথ ডেকা। ডিসিপি ডেকা জানিয়েছেন, মঙ্গলবার (৬ অক্টোবর ) পল্টন বাজার রেলওয়ে স্টেশনে মুম্বইগামী লোকমাণ্য তিলক টার্মিনাস এক্সপ্রেসের সাধারণ কামরায় তল্লাশি চালানো হয়। তখনই ওই ৪ জনের হদিস মেলে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, মেঘালয়ের ডাউকি হয়ে ভারতে অনুপ্রবেশ করেন বাংলাদেশি নাগরিকেরা। তারপর সেখান থেকে ৫ অক্টোবর গুয়াহাটিতে পৌঁছেন। সেখানেই একটি হোটেলে তাঁরা থাকছিলেন। ধৃতদের জেরা করে পুলিশ জানতে পেরেছে গুয়াহাটির একটি হোটেল মালিক তাঁদের আশ্রয়ের ব্যবস্থা করেন। সেখানে কিছুদিন থাকার পর অবৈধ ভাবে অনুপ্রবেশ করা সেই বাংলাদেশি নাগরিকেরা আসাম থেকে দেশের বিভিন্ন প্রান্তে চলে যান। তল্লাশি চালিয়ে সেই হোটেলের খোঁজ পায় পুলিশ। হোটেল মালিক অমিতরাই দইমারি এবং তাঁর তিন সঙ্গী হযরত আলী, বিকাশ পাল এবং রঞ্জন ধরকে গ্রেফতার করা হয়। ডিসিপি ডেকা জানিয়েছেন, দইমারির হোটেলে থাকার ব্যবস্থা করতেন হজরত। তিনিই এই চক্রের মূল ” হোতা” হজরতকে সাহায্য করতেন বিকাশ এবং রঞ্জন। অনুপ্রবেশকারী বাংলাদেশিদের ধরতে বুধবার (৭ অক্টোবর ) ও গুয়াহাটি জুড়ে তল্লাশি অভিযান চালানো হয়। সেই সময় আরও একটি হোটেল থেকে ১৩ জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়। ডিসিপি ডেকা জানিয়েছেন, ধৃত এই বাংলাদেশি নাগরিকদের ভারত থেকে বিতাড়িত করার প্রক্রিয়া শুরু হয়েছে। শুধু তাই নয়, আগামী দিনে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের ধরতে অভিযান আরও জোরালো হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa