
পৌর স্বাস্থ্য কর্মীরা-মাইনে না পেয়ে কলকাতা কর্পোরেশনের সামনে পথ অবরোধ
আজ ৮ই অক্টোবর বৃহস্পতিবার, ঠিক দুপুর দুটোই, কলকাতা কর্পোরেশনের সামনে পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্য কর্মীরা জমায়েত হয়ে , মাইনের দাবীতে কর্পোরেশনের তিন নম্বর গেটের সামনে রাস্তায় পথ অবরোধ করলেন।
এ আই ইউ টি ইউ সি অনুমোদিত, পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্টাকচুয়াল ইউনিয়নের আশা কর্মী দেড়শো থেকে ২০০,মাইনে ও অন্যান্যর দাবিতে কলকাতা কর্পোরেশনের সামনে পথ আটকে দিলেন।, তারা জানান যতক্ষণ না আমাদের মাইনে সহ দাবি-দাওয়া পূরণ না করছে আমরা এই রাস্তা অবরোধ করে রাখবো। দীর্ঘদিন ধরে আমরা এই দাবিগুলো নিয়ে বারবার কর্পোরেশনে প্রতিবাদ জানাতে আসছি এবং লিখিত ভাবে জানাচ্ছি কিন্তু আজ পর্যন্ত কোনো রকম সূরাহা হয়নি। আমাদের কে বারবার ধোকা দেয়া হচ্ছে, অথচ অন্যান্য কর্মীরা মাইনে পেয়ে গেছেন।
আজকে চার মাস হলো, আমরা কাজ করে যাচ্ছি, কাজ করা তার থেকে বেশি করিয়ে নেয়া হচ্ছে অথচ আমাদের মাইনে একাউন্টে যাচ্ছেনা, এছাড়াও মোবাইলের বিল থেকে শুরু করে ইন্সেন্টিভ বোনাস কোন কিছুই দেওয়া হচ্ছে না, আমাদের চলবে কি করে, আমাদের বাড়িতেও ছেলেমেয়েরা আছে, তাদের পড়াশোনার খরচ চালাবো কি করে, অথচ চুপ করে বসে বসে মজা দেখছেন। আর আমরা ছাড়বো না।
প্রশাসনের তরফ থেকে স্বাস্থ্য কর্মীদের বুঝালেও তারা এক বিন্দু নড়চড় হননি, তাহারা চেষ্টা করেন কর্পোরেশনের পরমহলে যোগাযোগ করে এবং ওনাদের নিয়ে সেখানে যান, কিন্তু তাদের একটাই কথা আমরা যাচ্ছি কিন্তু যদি কোন রকম কাজ না হয় আমরা এই ভাবেই পথ অবরোধ করে বসবো।
আশা কর্মীরা বলেন, আর মাত্র কয়েকটা দিন পূজো বাকী, সব বাড়িতেই ছোট ছোট ছেলে মেয়ে রয়েছে, আমাদের মুখের দিকে চেয়ে, কখন একটা নতুন জামা প্যান্ট কিনে দেবে, কিন্তু আমরা কাজ করেও আজ পর্যন্ত একটা টাকা আমাদের একাউন্টে পাইনা, আমাদেরও বাড়িতে আনন্দ আছে, কিন্তু কাজ করে যদি হাতে টাকা না পাই ছোট ছোট ছেলে মেয়েদের আনন্দ মিটাবো কি করে। সারাদিন রোদে জ্বলে কাজ করে আমাদেরকে এসে এইভাবে রাস্তায় ধরনা দিতে হচ্ছে ,পথ অবরোধ করতে হচ্ছে। আজকে যদি আমাদের পাওনা টাকা না দেওয়া হয় আরো বৃহত্তর আন্দোলন অবরোধ করতে বাধ্য হবো।
আগের সরকার এবং এখনের পরিবর্তন সরকার মুখে শুধু বলছেন পাঁচ হাজার টাকা বাড়িয়ে দিয়েছি, এক হাজার টাকা বাড়িয়ে দিয়েছি। কিন্তু সে টাকা কোথায় আমাদের একাউন্টে কেন এক টাকা যায়নি। এর জবাব দিতে হবে। পৌরসভার আধিকারিক কে এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কে, আপনি যদি আমাদের টাকায় বাড়িয়েছেন কেন আমাদের চার মাসের মাইনে আটকে আছে, এমন কি মোবাইলের বিল, আমাদের তো সবকিছু দেয়ার কথা ছিল। তাহলে চুপ করে বসে কেন, এর জবাব আজ দিতে হবে, পুজোতে সবার বোনাস মাইনে দেওয়া হয়ে গেছে। অথচ আমাদের বেলা নাই নাই এ আর চলবে না, আমরা আর মানবো না।
![]()








