- - -

শুভশ্রীর অকাল মৃত্যুতে খুলনা আর্ট একাডেমি গভীরভাবে শোকাহত

img 20261009 wa0011
Print News

শুভশ্রীর অকাল মৃত্যুতে খুলনা আর্ট একাডেমি গভীরভাবে শোকাহত

 

অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, খুলনা আর্ট একাডেমির সংগীত শিক্ষক এবং বিদ্রোহী নজরুল একাডেমির প্রতিষ্ঠাতা শিল্পী রামপ্রসাদ রায়ের একমাত্র কন্যা শুভশ্রী রানী রায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৬টায় পরলোকগমন করেছেন।তাঁর অকাল প্রয়াণে খুলনা আর্ট একাডেমির শিক্ষক, শিক্ষার্থী ও পরিবারের সদস্যরা গভীরভাবে শোকাহত।সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, আত্মা অবিনশ্বর দেহের বিনাশ হলেও আত্মার মৃত্যু নেই। খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে পরমেশ্বরের কাছে প্রার্থনা করা হচ্ছে, প্রয়াত শুভশ্রী রানী রায়ের আত্মা পরম শান্তি লাভ করুক এবং তাঁকে চিরশান্তির ধামে স্থান দিন।জানা গেছে, তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া নিজ বাড়ি ডুমুরিয়া থানার কালিকাপুর গ্রামে সম্পন্ন হয়েছে।খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে শোকসন্তপ্ত পিতা শিল্পী রামপ্রসাদ রায় ও তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। পরমেশ্বর তাঁদের এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি দান করুন এই প্রার্থনা সকলের।আহারে মানবজীবন!মামনির অকালে চলে যাওয়ার শোক ভাষায় প্রকাশ করার মতো কোনো ভাষা আমাদের জানা নেই। আর কিছু লিখতে পারছি না। আমরা গভীরভাবে শোকাহত। আপনারা সবাই প্রয়াত শুভশ্রী রানী রায়ের বিদেহী আত্মার শান্তির জন্য প্রার্থনা করবেন।-

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa