- - -

মান্দায় ২০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

manda pic
Print News

মান্দায় ২০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

 

নওগাঁর মান্দায় ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলার ১১ নম্বর কালিকাপুর ইউনিয়নের চকমানিক সোনারপাড়া মোড় এলাকায় গুলবর হোসেনের মুদির দোকানের সামনে পাকা রাস্তা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা  হলেন, উপজেলার চকশ্রীকৃষ্ণ গ্রামের বাবুল হোসেনের ছেলে সাজু এবং বড়বাড়িয়া গ্রামের  শামস এর ছেলে  সৈকত হোসেন । পুলিশ জানায়, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের দিকনির্দেশনায় মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতার দুজনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa