- - -

জয়পুরহাট,ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৪টি গরু বিতরণ

img 20261009 wa0050
Print News

জয়পুরহাট,ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৪টি গরু বিতরণ

 

ক্ষেতলালে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত নারীদের আয়বর্ধক কর্মসূচির আওতায় বিনামূল্যে ৮৪টি বোকনা গরু বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভা শেষে উপজেলা চত্বরে উপকারভোগীদের মাঝে এসব গরু বিতরণ করা হয়।

উপজেলা সমাজসেবা কার্যালয় ও এসডিএস এনজিওর যৌথ উদ্যোগে বৈশ্বিক মহামারির প্রেক্ষাপটে জয়পুরহাট জেলার প্রান্তিক জনগোষ্ঠীর কৃষক, প্রতিবন্ধী, সুবিধাবঞ্চিত এবং বিধবা ও স্বামী পরিত্যক্তা মহিলাদের আয়বর্ধক কর্মসূচির মাধ্যমে জীবনমান উন্নয়ন’ প্রকল্পের আওতায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট জেলা প্রশাসক আল-মামুন মিয়া।

উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রউফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ক্ষেতলাল উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাছুদ আঞ্জুমান, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, পৌর বিএনপির সভাপতি প্রভাষক আব্দুল আলীম, সাধারণ সম্পাদক প্রভাষক নাফেউল হাদী মিঠু।

আরও উপস্থিত ছিলেন মামুদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নূরুন্নবী সাইফুল, এসডিএস এনজিওর নির্বাহী পরিচালক আয়েশা আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোয়ায়েব মাহবুব, রুপালী ব্যাংক ব্যবস্থাপক আনিছুর রহমান।

গরু পেয়ে মামুদপুর ইউনিয়নের ধোনতলা গ্রামের উপকারভোগী ফরিদা (৫০) বলেন, গরু পেয়ে আমি খুব খুশি। কোন দিন ভাবিনি আমার নিজের একটি গরু হবে। এটি আমার পরিবারের আয়ের সুযোগ তৈরি করবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সী বলেন, গরুগুলো সঠিকভাবে লালন-পালন করলে অসহায় উপকারভোগীরা দীর্ঘমেয়াদে লাভবান হবেন।

জেলা প্রশাসক আল-মামুন মিয়া বলেন, এ উদ্যোগের মাধ্যমে অসহায় উপকারভোগীরা স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন।

অনুষ্ঠানে বক্তারা উপকারভোগীদের গবাদি পশুর সঠিক পরিচর্যা ও রোগবালাই প্রতিরোধে প্রয়োজনীয় যত্ন নেওয়ার আহ্বান জানান।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa