- - -

অবৈধ ১০ হাজার ঘনফুট বালু জব্দ করলো ভ্রাম্যমাণ আদালত

Print News

নিজস্ব প্রতিবেদক

ফটিকছড়িতে বালু মহালে ভ্রাম্যমাণ আদালত অভিযান চলিয়েছে। অভিযানে ১০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে। সোমবার (৪ ডিসেম্বর)  সকালে উপজেলার  কাঞ্চননগর লেলাং অংশে খালু বালু মহলে  অভিযান চলে। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ.টি.এম কামরুল ইসলাম।
তিনি বলেন, স্থানীয়দের সহায়তায় সকাল ১১ টায় এ অভিযান পরিচালনা  করা হয়। এ সময় মেশিনের সাহায্যে প্লাস্টিক পাইপের মাধ্যমে অবৈধভাবে উত্তোলিত প্রায় ১০,০০০ ঘনফুট বালি পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয় এবং বালু উত্তোলনে ব্যবহৃত প্লাস্টিকের পাইপসহ বেশকিছু সরঞ্জাম ধ্বংস করা হয়। জব্দকৃত বালু তাৎক্ষনিক ও উম্মুক্ত নিলামে বিক্রি করে বিক্রিত অর্থ রাষ্ট্রিয় কোষাগারে জমা করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa