- - -

গ্রাহক সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, মহাদেবপুর শাখায় গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

Print News

গ্রাহক সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, মহাদেবপুর শাখায় গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

 

‘কল্যাণমুখী ব্যাংকিংয়ের অগ্রযাত্রায়, গড়ি আগামীর বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রাহক সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, মহাদেবপুর শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শাখা প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় শতাধিক গ্রাহক অংশগ্রহণ করেন।

পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সিনিয়র অফিসার মোহাম্মদ তরিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, মহাদেবপুর শাখার শাখা প্রধান ও এফএভিপি মো. মামুনুর রশিদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক এস. এম. জিল্লুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দাশ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হারুনুর রশীদ, মহাদেবপুর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (টিবিএম) কলেজের অধ্যক্ষ মো. মোবারক হোসেন, রোদোইল কারিগরি কলেজের অধ্যক্ষ মো. দেলওয়ার হোসেন এবং জোয়ানপুর ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ ও মহাদেবপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মো. জিল্লুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, মহাদেবপুর শাখার ম্যানেজার (অপারেশন্স) ও এফএভিপি মুহা. আব্দুল্লাহিল কাফী। ইসলামী অর্থনীতি ও শরিয়াহভিত্তিক ব্যাংকিংয়ের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন মাওলানা মো. জিল্লুর রহমান। ‘কল্যাণমুখী ব্যাংকিংয়ের অগ্রযাত্রায়, গড়ি আগামীর বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রাহকসেবা, আধুনিক ব্যাংকিং সুবিধা ও সার্বিক কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন শাখা প্রধান মো. মামুনুর রশিদ। প্রধান অতিথি অধ্যাপক এস. এম. জিল্লুর রহমান ইসলামী ব্যাংকিং ও প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

বক্তারা বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি শরিয়াহভিত্তিক ব্যাংকিং সেবার মাধ্যমে গ্রাহকদের আর্থিক সমৃদ্ধি ও কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গ্রাহকসেবার মান আরও উন্নত করা এবং গ্রাহকদের সঙ্গে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এ ধরনের সমাবেশের আয়োজন করা হয়।

এ সময় ব্যাংকের বিভিন্ন আমানত ও বিনিয়োগ প্রকল্প, ডিজিটাল ব্যাংকিং সেবা—সেলফিন, এমক্যাশ, বাংলা কিউআর, ইন্টারনেট ব্যাংকিং, এটিএম ও সিআরএম সেবা—এবং প্রবাসী ব্যাংকিং সুবিধা সম্পর্কে গ্রাহকদের বিস্তারিত অবহিত করা হয়।

সমাবেশে উপস্থিত গ্রাহকরা ব্যাংকের সেবা নিয়ে তাঁদের বিভিন্ন মতামত, পরামর্শ ও অভিজ্ঞতা তুলে ধরেন। ব্যাংক কর্তৃপক্ষ এসব মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ভবিষ্যতে সেবার মান আরও উন্নয়নের আশ্বাস দেন।

দোয়া, মোনাজাত ও আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa