- - -

বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর ৩৮তম বার্ষিক উরস উপলক্ষে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

img 20261004 wa0131
Print News

বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর ৩৮তম বার্ষিক উরস উপলক্ষে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-এর ৩৮তম বার্ষিক উরস শরীফ মহান ২৬ আশ্বিন উপলক্ষে শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি ও সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করতে ফটিকছড়ির উত্তর ধর্মপুর উচ্চ বিদ্যালয়ে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে উত্তর ধর্মপুর উচ্চ বিদ্যালয় ও উত্তর ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩৫০ শিক্ষার্থী স্বাস্থ্যসেবা, পরামর্শ ও সচেতনতামূলক কার্যক্রমে অংশ নেয়। বুধবার (৩০ সেপ্টেম্বর) উত্তর ধর্মপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, ধর্মপুর ১নং ওয়ার্ড শাখার ব্যবস্থাপনায় এবং আত্মশুদ্ধির চেতনায় প্রতিষ্ঠিত ‘তাজকিয়া’র সহযোগিতায় এ আয়োজন করা হয়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাবিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তাজকিয়ার সাবেক সহ-সভাপতি আবু সালেহ সুমন ও যুগ্ম সম্পাদক ইরফান হাসান। বিদ্যালয়ের শিক্ষকবৃন্দও এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ধর্মপুর ১নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক মাস্টার মোহাম্মদ আলী। শুভেচ্ছা বক্তব্য দেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আব্দুর রউফ। স্বাগত বক্তব্য দেন মাস্টার মোহাম্মদ আলী। বক্তব্য দেন আবু সালেহ সুমন ও ইরফান হাসান। ‘সুস্থ শিক্ষার্থী, সুন্দর ভবিষ্যৎ’ প্রতিপাদ্যে ক্যাম্পের প্রথম সেশনে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, পর্যাপ্ত ঘুম, অতিরিক্ত স্মার্টফোন ব্যবহার, চোখের যত্ন এবং দাঁত ও মুখের স্বাস্থ্যসহ বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়। পরে ছেলে ও মেয়েদের জন্য পৃথক সেশনে স্বাস্থ্যবিষয়ক পরামর্শ দেন ডা. রিহুল জান্নাত ও ডা. কৌশিক সায়মন শুভ। এ সময় শিক্ষার্থীরা চিকিৎসকদের সঙ্গে বিভিন্ন স্বাস্থ্য বিষয়ে সরাসরি মতবিনিময়ের সুযোগ পায়। এ ছাড়া ‘তাজকিয়া’র সদস্যদের উদ্যোগে শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যসচেতনতা তৈরি এবং ছোটবেলা থেকেই স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাস গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য। ক্যাম্পে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa